বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ কৃষিশিক্ষা বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এক অসচ্ছল কৃষক পরিবারের মেয়ে বকুল নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। একদিন সে নিজেদের বাঁশ বাগানের পাশে বসে অষ্টম শ্রেণীতে পড়াকালীন মুরগি পালনের ধারণা থেকে কিছু মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। জুনিয়র বৃত্তির টাকা ও মায়ের কাছ থেকে কিছু টাকা দিয়ে সে ২০টি সংকর ও বিদেশি জাতের মুরগি কিনে পালন করতে থাকে। পদ্ধতি হিসেবে আধাছাড়া অবস্থায় মুরগি পালন পদ্ধতি বেছে নেয়। প্রশ্ন: ক. মুরগি পালনের প্রধান পদ্ধতিগুলোর নাম লিখ। প্রশ্ন: খ. বকুলের আধাছাড়া অবস্থায় মুরগি পালনের একটি কারণ ব্যাখ্যা কর। প্রশ্ন: গ. আধাছাড়া অবস্থায় বকুলের মুরগিগুলো পালনের জন্য একটি ঘরের নকশা আঁক। প্রশ্ন: ঘ. বকুল মুরগি পালন ছাড়া অবস্থায় না করে কেন আধাছাড়া অবস্থায় করার সিদ্ধান্ত নিল, তা যুক্তিসহ ব্যাখ্যা করো। উত্তর: ক. মুরগি পালনের পদ্ধতি: মুরগি পালনের প্রধান পদ্ধতি তিনটি। যথা:১. মুক্ত বা ছাড়া অবস্থায় মুরগি পালন। ২. অর্ধমুক্ত বা আধাছাড়া অবস্থায় মুরগি পালন। ৩. আবদ্ধ অবস্থায় মুরগি পালন।উত্তর: খ. বকুলের আধাছাড়া অবস্থায় মুরগি পালনের কারণ: বকুলের আধাছাড়া অবস্থায় মুরগি পালনের একটি প্রধান কারণ:এভাবে সংকর ও বিদেশি মুরগি পালন করা যায়। আমাদের দেশি মুরগি থেকে অল্প পরিমাণে মাংস ও ডিম পাওয়া যায়, যা বিশাল জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে সক্ষম নয়। অপরদিকে সংকর ও বিদেশি উন্নত জাতের মুরগি থেকে প্রচুর ডিম ও মাংস পাওয়া যায়। এদের মাংস ও ডিম দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে সক্ষম। এ ছাড়া দেশি জাতের তুলনায় সংকর ও উন্নত জাতের বিদেশি মুরগি পালন করে আর্থিকভাবেও বেশি লাভবান হওয়া যায়। উত্তর: গ. আধছাড়া অবস্থায় মুরগি পালনের জন্য ঘরের নকশা:ঘ. প্রধানত তিনটি পদ্ধতিতে মুরগি পালন করা যায়: ১. ছাড়া অবস্থায় মুরগি পালন ২. আধাছাড়া অবস্থায় মুরগি পালন ৩. আবদ্ধ অবস্থায় মুরগি পালন। নবম শ্রেণীর ছাত্রী বকুল ‘ছাড়া’ অবস্থায় মুরগি পালন না করে আধাছাড়া অবস্থায় মুরগি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কয়েকটি কারণে:১. আধাছাড়া অবস্থায় অনেক বেশি মুরগি পালন করা যায়, কিন্তু ছাড়া অবস্থায় তা পালন করা যায় না।২. আধাছাড়া অবস্থায় সংকর ও বিদেশি উন্নত জাতের মুরগি পালন করা যায়। ছাড়া অবস্থায় শুধু দেশি মুরগি পালন করা যায়। দেশি মুরগির মাংস ও ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম। অপর দিকে সংকর ও উন্নত বিদেশি মুরগি থেকে ডিম ও মাংস উভয়ের উৎপাদন অনেক বেশি হয়। ৩. মুরগি হারিয়ে যাওয়ার ভয় নেই। কিন্তু ছাড়া অবস্থায় মুরগি পালন করলে হারিয়ে যাওয়ার অথবা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। ৪. আধাছাড়া অবস্থায় মুরগি পালন করলে ঠিকমতো ডিম সংগ্রহ করা যায়। ছাড়া অবস্থায় মুরগি পালন করলে ঠিকমতো ডিম সংগ্রহ করা যায় না। ৫. আধাছাড়া অবস্থায় মুরগি পালন করলে মুরগি নিজের নিয়ন্ত্রণে থাকে। ৬. আধাছাড়া অবস্থায় মুরগি পালন করলে যেখানে-সেখানে মল ত্যাগ করে না এবং সবজির বাগান নষ্ট করে প্রতিবেশীকে বিরক্ত করে না।