কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১৮। ধানের বীজতলার উপযুক্ত স্থানের বৈশিষ্ট্য কোনটি?
ক. গাছের ছায়া পড়ে
খ. সূর্যের আলো পড়ে
গ. বর্ষার পানিতে ডুবে যায়
ঘ. মাটির গঠন বেলে
উত্তর: খ. সূর্যের আলো পড়ে।
১৯। বীজ খুব বেশি শুকানো হয় না কেন?
ক. জীবাণু সংক্রমণ রোধ করার জন্য
খ. ভ্রূণের ক্ষতি এড়ানোর জন্য

গ. পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য

ঘ. সময় বাঁচানোর জন্য
উত্তর: খ. ভ্রূণের ক্ষতি এড়ানোর জন্য
২০। সেচের মাধ্যমে গাছের মূলাঞ্চল ভেজাতে হয় কেন?
ক. মূলাঞ্চল মাটির খুব গভীরে থাকে
খ. গাছ মূলাঞ্চল থেকে পানি গ্রহণ করে
গ. মূলাঞ্চলে পানি জমা থাকে
ঘ. মূলাঞ্চল কম পানি শোষণ করে
উত্তর: খ. গাছ মূলাঞ্চল থেকে পানি গ্রহণ করে
২১। চা-বাগানে কোন পদ্ধতিতে সেচ দিতে হয়?
ক. বর্ষণ সেচ-পদ্ধতি
খ. রিং বেসিন-পদ্ধতি
গ. ড্রিপ সেচ-পদ্ধতি
ঘ. চেক বেসিন-পদ্ধতি
উত্তর: ক. বর্ষণ সেচ-পদ্ধতি
২২। ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়—
i. পুষ্পায়নের সময়
ii. শিষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৩। ফসলের ক্ষেত্রে রোগের প্রার্দুভাব ঘটার আগেই যেসব প্রযুক্তি ব্যবহার করতে হবে, সেগুলো হলো—
i. বীজ শোধন
ii. পরিচ্ছন্ন ফসল আবাদ
iii. জৈব সার প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
# রহমান নার্সারি তৈরির উদ্দেশ্যে নেত্রকোনায় তাঁর গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন।
ওপরের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৪। তৈরিকৃত বেডের জন্য কতটুকু এমপি সার প্রয়োজন?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: ক. ১
২৫। বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে—
i. মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
ii. রোগ-জীবাণু দমন
iii. বীজ দ্রুত গজানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ক. i.

অধ্যায়-৪
১। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষি খাতে কয়টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: ক. ৩টি
২। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কী পরিমাণ আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে?
ক. ১০ লাখ হেক্টর খ. ১৫ লাখ হেক্টর
গ. ২০ লাখ হেক্টর ঘ. ২৫ লাখ হেক্টর
উত্তর: ক. ১০ লাখ হেক্টর
৩। প্রতিবছর কী হারে আবাদি জমি কমে যাচ্ছে?
ক. ২% খ. ১% গ. ৩% ঘ. ৪%
উত্তর: খ. ১%
৪। প্রতিবছর কি হারে জনসংখ্যা বাড়ছে?
ক. ১.৩৯% খ. ১.২৯%
গ. ১.৫০% ঘ. ১.৪৯%
উত্তর: ক. ১.৩৯%
৫। ব্রি ধান ৪৭ কোন মৌসুমে চাষের জন্য অনুমোদিত?
ক. বোরো মৌসুমে খ. ইরি মৌসুমে
গ. আমন মৌসুমে ঘ. আউশ মৌসুমে
উত্তর: ক. বোরো মৌসুমে
৬। নিচু জমিতে বন্যার সময় পানির সর্বোচ্চ উচ্চতা কত মিটার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: ক. ৩
৭। কখন শিলাবৃষ্টি হয়?
ক. জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে
খ. মার্চ-এপ্রিল মাসে
গ. মে-জুন মাসে
ঘ. জুলাই-আগস্ট মাসে
উত্তর: খ. মার্চ-এপ্রিল মাসে
৮। শীতের সময় পশুকে রক্ষা করার জন্য ঘরের মেঝেতে কী বিছিয়ে দিতে হয়?
ক. খড় বা নাড়া খ. বস্তা বা ছালা
গ. পাটি বা মাদুর ঘ. চাদর বা বিছানা
উত্তর: ক. খড় বা নাড়া
৯। মাটির পানি ধারণক্ষমতা বাড়ানোর জন্য কী ধরনের সার ব্যবহার করবে?
ক. জৈব সার খ. টিএসপি সার
গ. পুষ্টি ইউরিয়া সার ঘ. এমপি সার
উত্তর: ক. জৈব সার
১০। বন্যার সময় কলার ভেলা ও নৌকায় কিছুদিনের জন্য কোন প্রাণী পালন করা যায়?
ক. ছাগল ও ভেড়া খ. গরু ও ঘোড়া
গ. গরু ও মহিষ ঘ. মহিষ ও উট
উত্তর: ক. ছাগল ও ভেড়া।
১১। বাংলাদেশে কখন বেশি বৃষ্টিপাত হয়?
ক. জানুয়ারি-মে খ. মার্চ-জুলাই
গ. জুন-অক্টোবর ঘ. আগস্ট-ডিসেম্বর
উত্তর: গ. জুন-অক্টোবর
১২। বিজয় কিসের জাত?
ক. ধান খ. গম গ. পাট ঘ. ডাল
উত্তর: খ. গম।
কাজী ইস্কান্দার আলী
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে রোববার