কৃষিশিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

২০. বছরে কয় মৌসুমে কলার চাষ হয়?

ক. ১ খ. ৩

গ. ২ ঘ. ৪

২১. কোনটি গোলাপের জাত?

ক. ডায়মন্ড খ. ব্ল্যাক প্রিন্স

গ. গোল্ড কিং ঘ. ম্যাসাকার

২২. গোলাপের ডাইব্যাক রোগের লক্ষণ কী?

ক. গোলাকার কালো দাগ পড়ে

খ. কাণ্ড মাথা থেকে কালো হয়ে হয়ে নিচের দিকে মরতে

গ. ফুলের কলিতে সাদা পাউডার দেখা যায়

ঘ. পাতা হলদে হয়ে শুকিয়ে যায়

২৩. কখন বেলি ফুলের ডাল ছাঁটাই করতে হয়?

খ. গ্রীষ্মের শেষে

খ. শীতের মাঝামাঝি

গ. বর্ষার শুরুতে

ঘ. শরতের শেষে

২৪. ঘোড়াশাল কোন ফসলের জাত?

ক. আম খ. কলা

গ. আনারস ঘ. লিচু

২৫. কোনটি ক্যাটফিশ?

ক. পুঁটি খ. কই

গ. টাকি ঘ. শিং

২৬. গুলশা মাছের দৈর্ঘ্য কত সেমি হয়?

ক. ১৫-২৩ সেমি

খ. ২৫-৪০ সেমি

গ. ৪৫-৬০ সেমি

ঘ. ৬৫-৮০ সেমি

২৭. একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক আমিষের চাহিদা কত গ্রাম?

ক. ৫০ গ্রাম খ. ৬০ গ্রাম

গ. ৭০ গ্রাম ঘ. ৮০ গ্রাম

২৮. প্রতি শতাংশ পুকুরের জন্য উন্নত জাতের কয়টি হাঁস পালন করা যায়?

ক. ৪ খ. ২

গ. ৬ ঘ. ৮

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২০. খ ২১. খ ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. খ


এস এম হাবিবউল্লাহ, প্রভাষক
সিটি কলেজ, চট্টগ্রাম