কৃষিশিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১৮. জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়?

ক. পাট খ. সবুজ শাক

গ. ধৈঞ্চা ঘ. নেপিয়ার ঘাস

১৯. জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৬টি

২০. ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি?

ক. জলোচ্ছ্বাস খ. পাহাড়ি ঢল

গ. বৃষ্টিপাত ঘ. জুম চাষ

২১. প্রধানত কোন শ্রেণির ভূমিক্ষয় জমির ওপরের উর্বর নরম মাটির স্তর কেটে নিয়ে যায়?

ক. রিল ভূমিক্ষয় খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. গালি ভূমিক্ষয় ঘ. নদীভাঙন ভূমিক্ষয়

২২. কোন ভূমিক্ষয় থেকে নালা ভূমিক্ষয়ের উদ্ভব হয়েছে?

ক. রিল খ. গালি

গ. বায়ু ঘ. নদীভাঙন

২৩. কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়?

ক. গালি ভূমিক্ষয় খ. আস্তরণ ভূমিক্ষয়

গ. রিল ভূমিক্ষয় ঘ. নালা ভূমিক্ষয়

২৪. ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত?

ক. আখ ও খেসারি

খ. চিনাবাদাম ও মাষকলাই

গ. চিনাবাদাম ও ভুট্টা

ঘ. মাষকলাই ও ধান

২৫. কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

ক. ধান খ. ডাল

গ. গম ঘ. ভুট্টা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৮. গ ১৯. গ ২০. গ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ