কেনাকাটায় ছাড় পাবেন ‘শিখবে সবাই’র শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিল্যান্সারদের জন্য ‘প্রিভিলেজ কার্ড’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শিখবে সবাই’। ইতিমধ্যে এক হাজারের বেশি ফ্রিল্যান্সারকে এই সুবিধার আওতায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বাকি শিক্ষার্থীরাও খুব শিগগিরই প্রিভিলেজ কার্ড সুবিধার আওতায় চলে আসবেন। প্রিভিলেজ কার্ডের আওতায় শিখবে সবাইর প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এবং অফিশিয়ালরা চুক্তিবদ্ধ কোম্পানিগুলোতে ৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

শিখবে সবাইর যেকোনো কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধার আওতায় আসবেন। বর্তমানে ২টি ব্যাংক, ২৩টি রেস্তোরাঁ, ৩০টির বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ১০টি লাইফস্টাইল ব্র্যান্ড, ৬টি হোটেল এবং আরও ২০টির বেশি প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ডকে শিখবে সবাইর প্রিভিলেজ কার্ড সুবিধার সঙ্গে সংযুক্ত করেছে। নতুন ফ্রিল্যান্সার তৈরি করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে শিখবে সবাই। বিজ্ঞপ্তি