কোনো নির্দিষ্ট অঞ্চলের জড় ও জীব পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্ক হচ্ছে বাস্তুসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-১৯জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: রঞ্জক পদার্থ কী?উত্তর: বস্তুকে রঙিন করার জন্য যেসব পদার্থ ব্যবহূত হয় তাদের রঞ্জক পদার্থ বলে।প্রশ্ন: রঞ্জক পদার্থকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?উত্তর: রঞ্জক পদার্থকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা—দ্রবনীয় রঞ্জক ও অদ্রবনীয় রঞ্জক।প্রশ্ন: দ্রাবক থিনার কী?উত্তর: রং মিশ্রনকে পাতলা করার জন্য যে তরল দ্রাবক পদার্থ ব্যবহার করা হয় তাকে দ্রাবক থিনার বলে।প্রশ্ন: ভার্নিশ কাকে বলে?উত্তর: কাঠ, ধাতু ও অন্যান্য পদার্থকে উজ্জ্বল এবং চাকচিক্যময় করার জন্য এক ধরনের স্বচ্ছ তরল প্রলেপ ব্যবহার করা হয়, একে ভার্নিশ বলে। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: রং কেন ব্যবহার করা হয়?উত্তর: নিম্নলিখিত কারণে রং ব্যবহার করা হয়।১. রং আমাদের জীবন ও পরিবেশকে বৈচিত্র্যময় ও সৌন্দর্যমণ্ডিত করে।২. রং আমাদের ব্যবহার্য দ্রব্যদিকে আকর্ষণীয় করে তোলে এবং স্থায়িত্ব বৃদ্ধি করে।প্রশ্ন: ভার্নিশ ব্যবহারে কী কী সুবিধা পাওয়া যায়?উত্তর: ভার্নিশ ব্যবহারে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়।১. কাঠ বা ধাতব পৃষ্ঠের নিজস্ব বর্ণ ধরে রাখে। ২. ধাতুপৃষ্ঠের ক্ষয় ও মরিচা রোধ করে। ৩. কাঠের জিনিসপত্রকে আর্দ্রতা থেকে রক্ষা করে। ৪. কাঠে ঘুণ ধরে না। ৫. কাঠের সামগ্রীকে দীর্ঘদিন চকচকে ও উজ্জ্বল রাখে। অধ্যায়-২০জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: বাস্তুসংস্থান কী?উত্তর: কোন নির্দিষ্ট অঞ্চলের জড় পরিবেশ ও জীব সম্প্রদায়ের মধ্যে নানারকম আন্তসম্পর্ক গড়ে ওঠে। এই আন্তসম্পর্কই হলো বাস্তুসংস্থান।প্রশ্ন: বায়োম কী?উত্তর: পৃথিবীর কোনো কোনো বিশাল অঞ্চলে প্রায় একই সম্প্রদায়ের বা নিকট বৈশিষ্ট্যসম্পন্ন জীবসম্প্রদায় বাস করে। এসব অঞ্চলের সাদৃশ্য সম্পন্ন জীবসম্প্রদায় একত্রে গড়ে তোলে বায়োম।প্রশ্ন: পপুলেশন কাকে বলে?উত্তর: কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসরত একই প্রজাতির সব জীবকে একত্রে পপুলেশন বলা হয়।প্রশ্ন: প্রথম স্তরের খাদক বলতে কী বোঝায়?উত্তর: যেসব প্রাণী উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তারা প্রথম স্তরের খাদক।প্রশ্ন: বিয়োজক ও পরিবর্তক কারা?উত্তর: বিয়োজক ও পরিবর্তক হলো ব্যাকটেরিয়া, ছত্রাক ও কয়েক ধরনের জীবাণু।প্রশ্ন: পরভোজী খাদ্যশৃঙ্খল কাকে বলে?উত্তর: উদ্ভিদ থেকে শুরু করে ক্রমে ছোট এবং বড় প্রাণীর মধ্যে গড়ে ওঠা খাদ্যশৃঙ্খলকে পরভোজী খাদ্যশৃঙ্খল বলে।প্রশ্ন: পরজীবী শৃঙ্খল কাকে বলে?উত্তর: বড় জীব থেকে শুরু করে ক্রমে ছোট জীবের মধ্যে পরজীবী ধরনের যে খাদ্যশৃঙ্খল গড়ে ওঠে তাকে বলে পরজীবী শৃঙ্খল। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: জীব ও অজীব উপাদানগুলোর মধ্যে সম্পর্ক কী?উত্তর: জীব ও অজীব উপাদানের মধ্যে সম্পর্ক অত্যন্ত বিনিড়। কারণ বাস্তুসংস্থানে জীব শুধু পরস্পরের ওপর নির্ভর করে। অজীব উপাদানগুলো বিভিন্নভাবে জীবকে প্রভাবিত করে। যেমন, অজীব উপাদান জীব সম্প্রদায়কে ধারণ করে।প্রশ্ন: বাস্তুসংস্থানে ভৌত উপাদানগুলো কীভাবে প্রভাবিত করে?উত্তর: বাস্তুসংস্থানের ভৌত উপাদানের মধ্যে রয়েছে জলবায়ু, মাটির গুণাগুণ ও ভূ-প্রাকৃতিক কারণসমূহ। এ উপাদানগুলো যদি পরিবেশের অনুকূলে থাকে তবে উদ্ভিদ তথা উৎপাদক খাদ্য তৈরি করতে পারবে। এতে বাস্তুসংস্থানের জীব সম্প্রদায় টিকে থাকবে। ফলে বাস্তুসংস্থান গতিশীল থাকবে। প্রশ্ন: সব প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল কেন?উত্তর: সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ প্রাণীদেহে ক্লোরোপ্লাস্ট থাকে না কিন্তু উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে। তাই উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। এ ছাড়া বস্তু বাসস্থান, আশ্রয় ইত্যাদির জন্যও প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল