হিসাববিজ্ঞান
কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে সমাপ্তি ব্যালেন্স বলে
আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-৬প্রশ্ন: ধারে পণ্য বিক্রয় করা হলে বিক্রেতা বিক্রীত পণ্যের বিবরণ ক্রেতার নিকট প্রেরণ করেন। এটাকে কী বলে।উত্তর: চালান।প্রশ্ন: যে বহিতে ক্রয়কৃত পণ্য ফেরত-সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: ক্রয় বহি।প্রশ্ন: ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে একখানা পত্র বিক্রেতার নিকট প্রেরণ করা হয়। এটার নাম কী?উত্তর: ডেবিট নোট।প্রশ্ন: ধারে বিক্রীত পণ্য কোনো কারণে বিক্রেতার নিকট এলে, উক্ত পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে বিক্রেতা একটি পত্র ক্রেতার নিকট পাঠান। এটাকে কী বলে?উত্তর: পাওনা পত্র।প্রশ্ন: জাবেদা হিসাবরক্ষণের কোন ধাপ? উত্তর: প্রথম ধাপ।প্রশ্ন: খতিয়ানকে কী বলা হয়? উত্তর: হিসাবের পাকা বই।প্রশ্ন: খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কী কারণে?উত্তর: শ্রেণীবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় বলে।প্রশ্ন: কোনো হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত বলতে কী বোঝায়?উত্তর: তার দুদিকের পার্থক্যকে।প্রশ্ন: খতিয়ান হিসাবের দুদিক সমান করাকে কী বলা হয়?উত্তর: সমীকরণ করা।প্রশ্ন: ডেবিট ব্যালেন্স বলতে কী বোঝায়?উত্তর: ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে বেশি হওয়া।প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: সমাপ্তি ব্যালেন্স।প্রশ্ন: কোনো হিসাবের সমাপ্তি ব্যালেন্স হিসাবের কোন দিকে বসে?উত্তর: ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে এবং ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবে সাধারণত কোন ধরনের ব্যালেন্স হয়?উত্তর: ডেবিট ব্যালেন্স হয়।প্রশ্ন: ক্রেডিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?উত্তর: আয় ও দায়।প্রশ্ন: ডেবিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?উত্তর: সম্পদ ও খরচ।প্রশ্ন: ‘যে বইতে কোনো ব্যবসায়ীর সমুদয় লেনদেন বিভিন্ন শ্রেণীতে ভাগ করে সংশ্লিষ্ট হিসাব খাতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে।’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: এল সি ক্রুপার।প্রশ্ন: কোন বহিকে হিসাব বহির রাজা বলা হয়?উত্তর: খতিয়ান বহি।প্রশ্ন: লেনদেনসমূহের স্থায়ী ভাণ্ডার কী? উত্তর: খতিয়ান বহি।প্রশ্ন: খতিয়ানে সর্বমোট কয়টি ঘর থাকে? উত্তর: আটটি।প্রশ্ন: সকল বইয়ের রাজা বলা হয় কোনটিকে?উত্তর: খতিয়ানকে।প্রশ্ন: খতিয়ানে লেনদেনসমূহ কীভাবে লেখা হয়?উত্তর: চূড়ান্তভাবে।প্রশ্ন: খতিয়ানে সংশ্লিষ্ট হিসাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করাকে কী বলা হয়? উত্তর: পোস্টিং।প্রশ্ন: একই হিসাবের উভয়দিক আপনা-আপনি সমান হয়ে গেলে, হিসাবটিকে কী বলে? উত্তর: সমতাপ্রাপ্ত।প্রশ্ন: হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?উত্তর: জের টানা।প্রশ্ন: হিসাবের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফলের অন্তরকে কী বলা হয়?উত্তর: জের।প্রশ্ন: হিসাবের উভয় দিকের যোগফলের নিচে দুটি সমান রেখা টেনে দিতে হয়, এটাকে কী বলা হয়?উত্তর: হিসাব বন্ধকরণ।প্রশ্ন: হিসাবের ডেটর দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: একটি নির্দিষ্ট সময় শেষে কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট দিক সমান করার জন্য যে জের নির্ণয় করা হয়, তাকে কী বলে?উত্তর: সমাপ্তি ব্যালেন্স।প্রশ্ন: কোনো সময়ের সমাপ্তি ব্যালেন্স নিয়ে পরবর্তী বছর হিসাব পুনরায় আরম্ভ করা হলে তাকে কী বলে?উত্তর: প্রারম্ভিক জের।প্রশ্ন: সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠায় নিচের দিকে নীত হলে কোন শব্দসংক্ষেপ ব্যবহূত হয়?উত্তর: সি/ডি।প্রশ্ন: হিসাবের ডেবিট দিকের যোগফল বেশি হলে তাকে কী বলে?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: কোন নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তাকে কী বলে?উত্তর: সমাপ্তি জের।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবে সাধারণত কোন ধরনের ব্যালেন্স হয়?উত্তর: ডেবিট ব্যালেন্স।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কারবারের কী বোঝানো হয়?উত্তর: পাওনাদার বোঝায়।প্রশ্ন: আর্থিক লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন শিরোনামে সংক্ষেপে যে বহিতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে কী বহি বলা হয়?উত্তর: খতিয়ান।প্রশ্ন: খতিয়ানের সঠিক নমুনা কোনটি?উত্তর: ডেঃ তারিখ বিবরণ জাঃ পৃঃ টাঃ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল