কোনো প্রতিবেশী হঠাৎ বিপদে পড়লে তাকে সাহায্য করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো  অংশ-৪প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১০।অধ্যায়-৩৪. তোমার কোনো প্রতিবেশী হঠাৎ বিপদে পড়লে তুমি কী করবে?ক. তাড়াতাড়ি সরে যাব খ. সাহায্য করব গ. অন্যকে সাহায্য করতে বলব ঘ. চিৎকার করব৫. কোনটি মন্দ ও অন্যায় কাজ?ক. অন্যকে সাহায্য করা খ. শিক্ষক ও গুরুজনকে অসম্মান করা গ. কারও সঙ্গে ঝগড়া না করা ঘ. বিপদে অন্যকে সাহস দেওয়া৬. ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। কারণ, এটি—ক. চরিত্র গঠনে সাহায্য করে খ. নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সাহায্য করে গ. সুনাগরিক হতে সাহায্য করে ঘ. ওপরের সবগুলো৭. আমাদের সবার দায়িত্ব কোনটি?ক. ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় বর্জন করা খ. শুধু ন্যায় কাজ করা গ. শুধু অন্যায়কে বর্জন করা ঘ. অন্যায় কাজে সমর্থন দেওয়া৮. পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, কাব, হলদে পাখির দল ইত্যাদি কিসের উদাহরণ?ক. সমাজের উদাহরণ খ. রাষ্ট্রের উদাহরণ গ. পরিবারের উদাহরণ ঘ. ক্লাব ও সংঘের উদাহরণ৯. ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি কী?ক. একসঙ্গে কাজ করা খ. বড় বড় দালান নির্মাণ করা গ. আইনকানুন প্রতিষ্ঠা করা ঘ. একতা, সংঘবদ্ধতা, সহযোগিতা ইত্যাদি১০. সত্যবাদিতা, শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা, সহমর্মিতা ইত্যাদিকে কী বলা হয়?ক. ভালো কাজ খ. সামাজিক মূল্যবোধ গ. পারিবারিক মূল্যবোধ ঘ. ধর্মীয় মূল্যবোধ১১. একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে কিসের ভিত্তিতে?ক. খেলাধুলার মাধ্যমে খ. পড়াশোনার মাধ্যমে গ. সামাজিক মূল্যবোধের ভিত্তিতে ঘ. টাকাপয়সার ভিত্তিতে১২. একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে কী প্রতিষ্ঠা করে?ক. খারাপ সম্পর্ক খ. সুসম্পর্ক গ. শত্রুতা ঘ. অসহিষ্ণুতা১৩. সামাজিক মূল্যবোধ আমাদের কী শিক্ষা দেয়?ক. মানুষের জন্য সহযোগিতা, ঐক্য ও দেশের জন্য ভালোবাসাখ. ব্যক্তিগত উন্নতি ও আয় বৃদ্ধিগ. শুধু নিজের পরিবারের মঙ্গল চিন্তা করা ঘ. প্রতিবেশী দেশের সুবিধার কথা চিন্তা করা।সঠিক উত্তর: অধ্যায়-৩: ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল