কোনো প্রশ্নের উত্তর মনে করতে না পারলে বসে না থেকে অন্য প্রশ্নের উত্তর লিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থী তার অভিজ্ঞতার আলোকে ২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দিয়েছেন কিছু দরকারি পরামর্শ। পরীক্ষার আগের রাতগুলোতে কোনোমতেই বেশি রাত জাগা যাবে না। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে প্রবেশ পত্র, কলম ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকমতো নেওয়া হয়েছে কি না, তা ভালোভাবে খেয়াল করতে হবে। প্রশ্নপত্র হাতে পেয়ে কখনোই তাড়াহুড়া করা বা নার্ভাস হয়ে পড়া যাবে না। ভালোভাবে প্রশ্ন পড়ে, বুঝে, ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। প্রথমে যে উত্তরগুলো জানা, সেগুলোর উত্তর করতে হবে। যেসব প্রশ্নের উত্তর জানা নেই, সেগুলো নিয়ে প্রথমেই চিন্তা করা কিংবা ভয় পেয়ে যাওয়া ঠিক নয়।পরীক্ষার হলে ঢোকার ক্ষেত্রে যেসব নিয়মাবলি বা বিধিনিষেধ থাকে, সেগুলো আশা করি ভালোভাবে জেনে নিয়েছ। পরীক্ষার হলে উত্তরপত্র পাওয়ার পর নাম, রোল ইত্যাদি প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।পরীক্ষার হলে এসে শিক্ষার্থীরা বেশ কিছু ভুল করে থাকে। কোনো ভুল বা সমস্যায় দায়িত্বরত শিক্ষকের শরণাপন্ন হতে হবে। নাম ও রোল লিখতে ভুল হয়ে গেলেও পরিদর্শকের সাহায্য নিতে হবে। কাটাকাটি পরিহার করার চেষ্টা করতে হবে।পরীক্ষার হলে উত্তর করতে গিয়ে ভুলে যাওয়া অবশ্যই সমস্যা তৈরি করে। তবে চেষ্টা থাকতে হবে, উত্তরটি সুন্দরভাবে মিলিয়ে শেষ করার। সব সময় মনে রাখতে হবে, সময় অত্যন্ত কম। সময় কারও জন্য অপেক্ষা করে না। তাই এখানে সময় অপচয় করতে গিয়ে অন্য প্রশ্নের উত্তর করা অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে। অনেক শিক্ষার্থীই কোনো কিছু মনে করতে না পারলে সেটা নিয়েই বসে থাকে। এটা ঠিক নয়। কোনো কিছু নিয়ে বসে থাকার সময় নেই। সময় বহমান। কোনো কিছু মনে করতে না পারলে অন্য প্রশ্নোত্তর নিয়ে চিন্তা করতে হবে। কারণ, যা মনে আসছে না, তা নিয়ে চিন্তা করতে গিয়ে মাথাটা একসময় ঠিক রাখা যাবে না। তখন তার প্রভাব অন্য সব প্রশ্নোত্তরের মধ্যে পড়বে।  পরীক্ষাকে অনেকেই ভয় পায়। মানসিকভাবে ভেঙে পড়ে অনেকে। এ কারণে পরীক্ষার খাতায় জানা প্রশ্নের উত্তরও ঠিকমতো লিখতে পারে না। মানসিকভাবে সব সময় চাঙা থাকতে হবে। ভয়কে যে জয় করতে পারবে, কাঙ্ক্ষিত ফলাফল তার জন্যই অপেক্ষা করছে।