আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-২ প্রশ্ন: কোনটি থেকে বিক্রয় ফেরত বই লিপিবদ্ধ করা হয়?উত্তর: ডেবিট নোট।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?উত্তর: লেনদেন।প্রশ্ন: কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কী বলে?উত্তর: কারবারি লেনদেন।প্রশ্ন: প্রতিটি লেনদেন বা আদান-প্রদানের দুটি পক্ষ বা হিসাব জড়িত থাকাকে কী বলে?উত্তর: লেনদেনের দ্বৈতসত্তা।প্রশ্ন: আসবাবপত্রের অবচয় ব্যবসায়ের একটি কী রকম লেনদেন? উত্তর: কারবারি লেনদেন।প্রশ্ন: লেনদেন শব্দের অর্থ কী?উত্তর: মূল্যের আদান-প্রদান।প্রশ্ন: কারবারি লেনদেন বলতে কী বোঝায়?উত্তর: কারবার প্রতিষ্ঠানে সংঘটিত ব্যবসায় সংক্রান্ত লেনদেন।প্রশ্ন: লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের কী হয়?উত্তর: আর্থিক অবস্থার পরিবর্তন হয়।অধ্যায়-৩প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন কী দ্বারা প্রভাবিত হয়? উত্তর: দুটি হিসাব খাত দ্বারা।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে কী বোঝায়?উত্তর: একই হিসাব বইতে লেন-দেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি কী ধরনের পদ্ধতি?উত্তর: একটি পরিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা ব্যবস্থায় প্রতিটি ডেবিট দাখিলার জন্য কী থাকে? উত্তর: একটি সমপরিমাণ ক্রেডিট দাখিলা থাকে।প্রশ্ন: দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে কী বলা হয়? উত্তর: ক্রেডিটর।প্রশ্ন: দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে কী বলা হয়? উত্তর: ক্রেডিটর।প্রশ্ন: দুতরফা দাখিলায় মোট ডেবিট টাকা কিসের সমান হবে।উত্তর: মোট ক্রেডিট টাকার সমান হবে।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ার কারণ কী?উত্তর: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।প্রশ্ন: হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলার কারণ কী?উত্তর: হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয় তাই।প্রশ্ন: হিসাবচক্রের ধাপ কোনগুলো?উত্তর: জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব ও উদ্বৃত্তপত্র।প্রশ্ন: জাবেদা হিসাবচক্রের কোন পর্যায়? উত্তর: প্রথম।প্রশ্ন: খতিয়ান হিসাবচক্রের কোন পর্যায়? উত্তর: দ্বিতীয়।প্রশ্ন: রেওয়ামিল হিসাবচক্রের কোন পর্যায়? উত্তর: তৃতীয়।প্রশ্ন: হিসাব চক্রের প্রথম ধাপ কী?উত্তর: প্রাথমিক পর্যায়ে লেনদেন লিপিবদ্ধ করা বোঝায়।প্রশ্ন: হিসাবচক্রের দ্বিতীয় ধাপ কী?উত্তর: লেনদেনের শ্রেণীবিন্যাসকরণ।প্রশ্ন: হিসাবচক্রের তৃতীয় ধাপ কী?উত্তর: লেনদেনের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ।প্রশ্ন: যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট-ক্রেডিট এই উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাব রাখার কী হয়? উত্তর: সব উদ্দেশ্য সাধিত হয়।প্রশ্ন: দুতরফা দাখিলা হিসাব ব্যবস্থা দ্বারা কী বোঝায়?উত্তর: লেনদেনের দুটি পক্ষের দাখিলা বোঝায়।প্রশ্ন: দুতরফা দাখিলার জন্মস্থান কোথায়?উত্তর: ইতালি।প্রশ্ন: দুতরফা দাখিলা কী ধরনের পদ্ধতি?উত্তর: বিজ্ঞানসম্মত পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলার অর্থ কী?উত্তর: লেন-দেনের দুতরফা ফলাফল লিপিবদ্ধ করা।প্রশ্ন: দুতরফা হিসাব পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিট কী?উত্তর: সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট।প্রশ্ন: প্রতিটি লেনদেনে কী হবে?উত্তর: ডেবিট এবং ক্রেডিটের টাকা সব সময় সমান হবে।প্রশ্ন: দুতরফা দাখিলার প্রবর্তন হয় কোন সালে?উত্তর: ১৪৯৪ সালে।প্রশ্ন: বর্তমান হিসাবরক্ষণের ভিত্তি কী?উত্তর: দুতরফা দাখিলা পদ্ধতি।প্রশ্ন: দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণাবেক্ষণের কী ধরনের পদ্ধতি? উত্তর: বিজ্ঞানসম্মত ও সর্বজন স্বীকৃত পদ্ধতি।অধ্যায়-৪প্রশ্ন: হিসাব বলতে কী বোঝায়?উত্তর: লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী।প্রশ্ন: বিক্রয় হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: নামিক/আয় হিসাব।প্রশ্ন: সুনাম হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তি হিসাব।প্রশ্ন: ঋণ হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: হিসাব সমীকরণ কী?উত্তর: সম্পত্তি=দায়+স্বত্বাধিকার।প্রশ্ন: কারবারের লাভ হলে কী হয়?উত্তর: স্বত্বাধিকার বৃদ্ধি পায়।প্রশ্ন: হিসাবের সমীকরণ ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর: চার শ্রেণীতে ভাগ করা হয়।প্রশ্ন: অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব কোন ধরনের হিসাব।উত্তর: নামিক হিসাব। প্রশ্ন: ‘কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি, সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয়।’—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?উত্তর: অধ্যাপক এস এস ভট্টাচার্য।প্রশ্ন: সনাতন পদ্ধতিতে হিসাব কয় প্রকার?উত্তর: তিন প্রকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল