কোনো মাধ্যমে অতি ক্ষুদ্র কণার ইতস্তত ভ্রমণকে ব্রাউনীয় গতি বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ সংজ্ঞা  অংশ-৩প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, নির্বাচনী ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, তোমাদের বই থেকে সরাসরি ১৬টি সংজ্ঞা লিখতে হবে। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হবে। ভরের নিত্যতা বা অবিনাশিতাবাদ সূত্র: কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেকোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলোর মোট ভর বিক্রিয়কগুলোর মোট ভরের সমান থাকে। স্থিরানুপাত সূত্র: উৎস বা প্রস্তুতপ্রণালি যা-ই হোক না কেন, একই যৌগে সর্বদা একই মৌলগুলো একই নির্দিষ্ট ভর অনুপাতে যুক্ত থাকে। গুণানুপাত সূত্র: যদি দুটি মৌল পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করে, তবে সেই যৌগগুলোর যেকোনো একটি মৌলের একই নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে বিভিন্ন ভর পৃথকভাবে সংযুক্ত হয়, সেই ভরগুলোর মধ্যে একটি সরল অনুপাত বিদ্যমান থাকে। বিপরীত অনুপাত সূত্র: দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে যে ভর অনুপাতে সংযুক্ত হয়, তারা পরস্পরের সঙ্গে সেই ভর অনুপাত অথবা তার সরল গুণিতক বা উপগুণিতকে সংযুক্ত হয়। গ্যাস আয়তন সূত্র: যখন বিভিন্ন গ্যাস পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে, তখন (১) তারা এমনভাবে বিক্রিয়া করবে, যেন তাদের আয়তনগুলোর মধ্যে সর্বদা একটি সরল অনুপাত থাকবে, এবং (২) বিক্রিয়ার উৎপাদ যদি গ্যাসীয় হয়, তবে তাদের আয়তনের সঙ্গে বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের মধ্যেও একটি সরল অনুপাত থাকবে। অবশ্য সব গ্যাসের আয়তন একই চাপ ও তাপমাত্রায় পরিমাপ করতে হবে।ব্যাপন: কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ব্রাউনীয় গতি: কোনো মাধ্যমে অতি ক্ষুদ্র কণার ইতস্তত ভ্রমণকে ব্রাউনীয় গতি বলা হয়। অ্যাভোগেড্রোর সূত্র: একই তাপমাত্রা ও চাপে সম আয়তনবিশিষ্ট সব গ্যাসে সমানসংখ্যক অণু থাকে। অ্যাভোগেড্রোর সংখ্যা: কোনো বস্তুর 1 মোল-এ যতসংখ্যক অণু বা কোনো মৌলের 1 মোল পরমাণুতে যতসংখ্যক পরমাণু বিদ্যমান, তাকে অ্যাভোগেড্রো সংখ্যা বলা হয়। এর মান 6.02 ´ 1023।প্রমাণ তাপমাত্রা ও চাপ 0°C ও 1 atm চাপকে যথাক্রমে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। বাষ্প ঘনত্ব: একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাস বা বাষ্পের যেকোনো আয়তনের ভর এবং তার সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল