কোনো শক্তিই স্থির নয়, এটি সর্বদা রূপান্তরযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। আমাদের জীবনধারণ এবং সব কর্মকাণ্ডের জন্য শক্তির প্রয়োজন হয়। শক্তি আমাদের চলার পথে উন্নয়নের সঙ্গে মিশে আছে। প্রকৃতিতে শক্তি অবিনশ্বর। কারণ পৃথিবীতে শক্তি যেমন সৃষ্টি হয় না, তেমনই ধ্বংসও হয় না। শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ এই শক্তি পৃথিবীতে নির্দিষ্ট। তবে নবায়নযোগ্য শক্তির উৎস আমাদের সম্ভাবনার আলো দেখাচ্ছে। ক. নবায়নযোগ্য শক্তি কী?খ. শক্তির রূপান্তর বলতে কী বোঝ ব্যাখ্যা করো। গ. সৌরশক্তিকে কীভাবে নবায়নযোগ্য শক্তির ভান্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছে?ঘ. ‘কোনো শক্তিই স্থির নয়, এটি সর্বদা রূপান্তরযোগ্য।’ —উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর ক: যে শক্তি অবিরত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে গেলেও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার এদের ব্যবহার করা যায়, তাই নবায়নযোগ্য শক্তি। যেমন: সৌরশক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদিকে নবায়নযোগ্য শক্তির অফুরন্ত উৎস ধরা হয়।উত্তর খ: বিভিন্ন প্রকার শক্তি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ কোনো এক প্রকার শক্তিকে এক বা একাধিক অন্য প্রকার শক্তিতে রূপান্তর করা যায়। শক্তিকে এভাবে রূপান্তরিত করাকে শক্তির রূপান্তর বলে। যেমন: ১. বৈদ্যুতিক বাল্বের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহকালে ফিলামেন্ট উত্তপ্ত হয়। একসময় আলো দেখা যায়। এভাবে বিদ্যুৎশক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।২. আবার আল্ট্রাসনিক শব্দতরঙ্গ ব্যবহার করে সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। এটি শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি ঘটনা।উত্তর গ: সৌরশক্তিকে আজকাল নবায়নযোগ্য শক্তির অন্যতম ভান্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে।১। সূর্যের বিকীর্ণ রশ্মিকে ধরে রাখার জন্য উদ্ভাবিত সৌরকোষ নবায়নযোগ্য শক্তির ভান্ডার হিসেবে ব্যবহূত হয়। যেমন: (i) সৌরকোষ কৃষিজমিতে সেচের জন্য পাম্প পরিচালনায় ব্যবহূত হয়। (ii) ক্যালকুলেটর, ঘড়ি, রেডিও ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্র এর সাহায্যে চলে। (iii) এটি কৃত্রিম উপগ্রহের যন্ত্রপাতিতে তড়িৎ সরবরাহ করে। ২। অর্ধবৃত্তাকার দর্পণ বসিয়ে সূর্যরশ্মিকে বিশেষভাবে নির্মিত বয়লারে কেন্দ্রীভূত করে প্রচণ্ড তাপশক্তি উৎপন্ন করা যায়, যার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। ৩। সৌরশক্তি ব্যবহার করে সৌর ফার্নেসে প্রচণ্ড তাপমাত্রা (৩৮০০ সে.) পাওয়া যায়। ৪। সৌরশক্তির সাহায্যে সৌরচুল্লি রান্নার কাজে ব্যবহূত হয়।উত্তর: ঘ: প্রকৃতিতে শক্তি বিভিন্নরূপে বিরাজ করছে। বিভিন্ন প্রকার শক্তি পরস্পর সম্পর্কযুক্ত। প্রকৃতিতে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিণত হয়। শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, তখন শক্তির কোনো ক্ষয় বা বৃদ্ধি হয় না। এ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। এখানে বিভিন্ন শক্তির রূপান্তর আলোচনা করে দেখানো হলো যে শক্তি সর্বদা রূপান্তরযোগ্য।১। তাপ থেকে যান্ত্রিক শক্তি: তাপের সাহায্যে জলীয় বাষ্প উৎপন্ন করে বাষ্পীয় ইঞ্জিন চালানো হয়। এতে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ২। বিদ্যুৎশক্তি থেকে তাপ ও আলোকশক্তি: বৈদ্যুতিক বাল্বের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহকালে ফিলামেন্টে বাধাগ্রস্ত হয়ে সেটি উত্তপ্ত হয়। একসময় আলো দেখা যায়। এভাবে বিদ্যুৎশক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে পরিণত হয়। ৩। আলো থেকে বিদ্যুৎশক্তি: ফটোইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে আলোকশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়।৪। শব্দ থেকে যান্ত্রিক শক্তি: আল্ট্রাসনিক শব্দতরঙ্গ ব্যবহার করে সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। এভাবে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।৫। বিদ্যুৎ থেকে তাপ ও রাসায়নিক শক্তি: বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। সঞ্চালক কোষে বিদ্যুৎশক্তিকে রাসায়নিক শক্তিরূপে মজুদ রাখা হয়।৬। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি: পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হওয়ার সময় গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়। এভাবে যান্ত্রিক শক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়।৭। পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি: পারমাণবিক শক্তির সাহায্যে ডুবোজাহাজ চালানো হয়। পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের এটি একটি ঘটনা। ৮। চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি: বড় বড় বৈদ্যুতিক চুম্বকের সাহায্যে মালপত্র ওঠানো-নামানোর কাজ করা হয়। এ ক্ষেত্রে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।