কোমল সাবান প্রস্তুতিতে কস্টিক পটাশ ব্যবহার করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৬প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৬১১। লন্ড্রি সাবানের উপাদান কী?i. চর্বি ii. রঞ্জক iii. কস্টিক সোডানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১২। শেভিং সাবান কী?i. পেস্টের মতো নরম ii. প্যাকেটে বাজারজাত করা হয় iii. দীর্ঘস্থায়ী ফেনা সৃষ্টি করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: সুমনদের পুকুরে গ্রামের সবাই গোসল করে, কাপড় পরিষ্কার করে এবং রান্নার পানি সংগ্রহ করে। কিছুদিন পর দেখা গেল পুকুরের মাছ মারা যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়ছে।১৩। মাছগুলো মারা যাওয়ার জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?ক. অনেক মানুষের গোসল করা খ. পুকুরের পানি পচে যাওয়া গ. অধিক পরিমাণে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা ঘ. পানির ওপর সাবানের ফেনা ভেসে থাকা১৪। মাছের মৃত্যু ও পানিদূষণ রোধে গ্রামের লোকদের কী উচিত ?i. কম সাবান ব্যবহার করা ii. কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা iii. পানি তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় কাপড় পরিষ্কার করানিচের কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii১৫। নিচের কোনটি এসিড? ক. HCl খ. NaCl গ. NaOH ঘ. MgSO4১৬। কোনটি সাবানকে শক্ত করে?ক. সোডিয়াম ক্লোরাইড খ. সোডিয়াম কার্বনেট গ. সোডিয়াম সিলিকেট ঘ. সোডিয়াম সালফেট১৭। কোমল সাবান প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?ক. কস্টিক সোডা খ. কস্টিক পটাশ গ. ফ্যাটি এসিড ঘ. গ্লিসারিন১৮। কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?ক. লন্ড্রি সাবান খ. তরল সাবান গ. টয়লেট সাবান ঘ. ডিটারজেন্ট১৯। সাবান তৈরির প্রচলিত পদ্ধতি কয়টি?ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটিঅধ্যায়-১৭১। অতিরিক্ত পিচ্ছিলতার জন্য টেলকম পাউডারে কোনটি ব্যবহার করা হয়? ক. জিঙ্ক অক্সাইড খ. জিঙ্ক স্টিয়ারেট গ. বোরিক এসিড ঘ. ম্যাগনেসিয়াম কার্বনেট২। বেবি পাউডারে ব্যবহূত ম্যাগনেসিয়াম স্টিয়ারেটের কাজ কী? ক. শিশুর ত্বক কোমল রাখা খ. শিশুর ত্বকের আর্দ্রতা কমানো গ. শিশুর সৌন্দর্য বৃদ্ধি করা ঘ. শিশুর ত্বকের দাগ তুলে আনা৩। কোনটি টুথ পাউডারকে মিষ্টি স্বাদ ও এঁটেল করে? ক. মেনথল খ. গ্লিসারিন গ. ক্লোভ অয়েল ঘ. পিপারমেন্ট অয়েল ৪। সাদা টুথ পাউডারের প্রধান উপাদান কী? ক. স্যাকারিন খ. চক পাউডার গ. সোডিয়াম বাই কার্বনেট ঘ. ট্রাই ক্যালসিয়াম ফসফেট। ৫। চুল পড়া এবং খুশকির জন্য হাসান সাহেব সভা-সমাবেশে প্রায়ই বিব্রত হন। এ অবস্থায় তার ব্যবহার করা উচিত কী?ক. তেল খ. কলপ গ. পমেড ঘ. শ্যাম্পু সাধারণবিজ্ঞান: সঠিক উত্তর: অধ্যায়-১৬: ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. খ।অধ্যায়-১৭: ১. খ ২. ক ৩. খ ৪. খ। ৫. গ।