ক্যাডেট কলেজ ক্লাব লিট সোসাইটির যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক্তন ক্যাডেটদের সামাজিক সংগঠন ক্যাডেট কলেজ ক্লাবের অঙ্গসংগঠন হিসেবে ক্লাবের সদস্য, তাদের পরিবার এবং সাহিত্যানুরাগী প্রাক্তন ক্যাডেটদের শিল্প-সাহিত্য চর্চা অব্যাহত রাখার অভিপ্রায়ে যাত্রা শুরু করল ক্যাডেট কলেজ ক্লাব লিটারারি সোসাইটি। ২ মে রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবের সেমিনার হলে প্রথম আহ্বায়ক কমিটির সভায় প্রাক্তন ক্যাডেট, স্থপতি ও লেখক শাকুর মজিদকে প্রধান (চেয়ার) করে এ বছরের জন্য ১০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

কো-চেয়ার হিসেবে আছেন ইকরাম কবির, কাজী আহমেদ পারভেজ ও লুতফুল হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্যসচিব অভীক সানোয়ার রহমান, কোষাধ্যক্ষ মাসুদ বুলবুল। নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম, কামরুল হাসান, তাহমিনা শবনম হক ও সাবিহা রহমান। এর আগে গত ২৫ এপ্রিল ক্লাব সভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, সহসভাপতি মোসলেহ-উজ-জামান, সাধারণ সম্পাদক জসিম আল আমিনের উপস্থিতিতে এক সভায় সাহিত্য অনুরাগী প্রাক্তন ক্যাডেটদের শিল্প-সাহিত্যবিষয়ক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ক্লাবের পৃষ্ঠপোষকতায় স্বতন্ত্রভাবে একটি সংগঠনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়। সে সময়ে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। বিজ্ঞপ্তি