ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: তথ্য ও সিলেবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ক্যাডেটে ভর্তি পরীক্ষা। কিছু দিনের মধ্যেই ক্যাডেট কলেজে ভর্তির কার্যক্রম শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের বয়স ২০১১ সালের ১ জানুয়ারি ১২ থেকে ১৪ বছরের মধ্যে হবে, তারাই শুধু ক্যাডেটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উচ্চতা হতে হবে ন্যূনতম চার ফুট আট ইঞ্চি ও সর্বোচ্চ পাঁচ ফুট ছয় ইঞ্চি [ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে]। পরীক্ষায় ভালো করতে হলে প্রচুর অনুশীলন করতে হবে। দ্রুত চিন্তা করে দ্রুতগতিতে নির্ভুল বানানে উত্তর লেখার সক্ষমতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, ক্যাডেটে ভর্তি পরীক্ষা একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। ওই পরীক্ষায় শুধু ভালো পরীক্ষা দিলেই হবে না, শীর্ষ মেধাবীদের কাতারে নাম লেখাতে হবে।ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার পূর্ণমান ২০০ ও সময় ২ ঘণ্টা। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ইংরেজিতে ৮০, গণিতে ৬০, বাংলায় ৪০ ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর অর্থাৎ মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেই উত্তর করতে হবে। বেশির ভাগ প্রশ্নই থাকবে নৈর্ব্যক্তিক টাইপের। সংক্ষিপ্ত প্রশ্ন, অনুচ্ছেদ রচনা, গল্প সম্পূর্ণকরণসহ অন্যান্য প্রশ্নও থাকবে। ভর্তি পরীক্ষার বেশিরভাগ নম্বরই থাকে ইংরেজিতে। ইংরেজি বিষয়ে ভালো করতে পারলে ক্যাডেট কলেজে ভর্তির সম্ভাবনা অনেক বেড়ে যায়। ইংরেজি Grammar-এর পাশাপাশি Creative writing-এর ব্যাপারেও সচেতনভাবে চেষ্টা চালাতে হবে। গণিত ও বাংলা ভালো ভাবে পড়তে হবে। সাধারণ জ্ঞানে সমাজ ও বিজ্ঞান থেকে ১০ নম্বর ও চলতি ঘটনাবলি থেকে ১০ নম্বর থাকে। তাই সাধারণ জ্ঞানে বেশি সময় ব্যয় না করে ইংরেজি, গণিত ও বাংলায় বেশি সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ হবে। ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাসটি দেখে নাও।ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষার সিলেবাস:বাংলাদেশে বর্তমানে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ১২টি ক্যাডেট কলেজে কেন্দ্রীয়ভাবে শুধু সপ্তম শ্রেণীতে প্রতিবছর জানুয়ারি মাসে লিখিত (২০০ নম্বর), মৌখিক (৫০ নম্বর) ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি করা হয়। প্রতিবছর নভেম্বর মাসে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ভর্তি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হলো।বাংলা: ১। গদ্য ও পদ্য: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক চারুপাঠের সর্বশেষ সংস্করণের সকল গদ্য ও পদ্য।২। ব্যাকরণ: ক. সাধু ও চলিত ভাষা খ. ব্যাকরণের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা গ. ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি, উপসর্গ ঘ. শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণীবিভাগ, পদ পরিবর্তনের নিয়মাবলী, লিঙ্গ, বচন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমোচ্চারিত শব্দ, বিশিষ্টার্থে ব্যবহূত শব্দ, দ্বিরুক্ত শব্দ, ঋণাত্মক শব্দ ও সংখ্যাবাচক শব্দ ঙ. কারক ও বিভক্তি চ. ক্রিয়ার কাল: শ্রেণীবিভাগ ও প্রয়োগ ছ. এক কথায় প্রকাশ।৩। রচনা রীতি: ভাব-সম্প্রসারণ, সারাংশ-সারমর্ম, অনুচ্ছেদ লিখন।English: 1. Text Book : English For Today (For Class-VI by NCTB)2. Grammar: 1. Sentence 2. Subject and Predicate 3. Parts of Speech 4. Gender 5. Number 6. Tense 7. Verbals (Infinitive, Participle, Gerund) 8. Auxiliaries & Modals 9. Synonyms, Antonyms, Homophone 10. Transformation of sentences 11. Question tag 12. Phrases & Idioms 13. Re-arrange the jumbled words to make sentences 14. WH question 15. Completing sentences 16. Correct form of verbs 17. Spelling 18. Translation3. Open ended/Guided question : 1. Paragraph 2. Story writing from given outlines 3. Comprehension.গণিত: ১। পাটিগণিত: ১. সংখ্যা পাতন ও বিভাজ্যতা ২. ভগ্নাংশ (সাধারণ ও দশমিক), সরলীকরণ ৩. গড় ৪. ঐকিক নিয়ম, শতকরা হিসাব ও লাভক্ষতি।২। বীজগণিত: ১. প্রতীক, সংখ্যা গুণিতক, সূচক, চিহ্নযুক্ত সংখ্যা ২. বীজগণিতের রাশিমালার যোগ ও বিয়োগ ৩. সরল সমীকরণ ও প্রয়োগ।৩। জ্যামিতি: ১. জ্যামিতির প্রাথমিক ধারণা ২. রেখা ও কোণ: উপপাদ্য ৩. রেখা ও কোণ: সম্পাদ্য ৪. সমান্তরাল রেখা: উপপাদ্য ৪. ত্রিভুজ।সাধারণ জ্ঞান: ১। বাংলাদেশ। ২। শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাস, ভূগোল। (ষষ্ঠ শ্রেণীর ‘সামাজিক বিজ্ঞান’ ও ‘সাধারণ বিজ্ঞান’ গ্রন্থদ্বয় প্রাধান্য পাবে)। ৩। ক্রীড়া। ৪। চলতি ঘটনা। ৫। বুদ্ধিমত্তা (ওছ)।মানবণ্টন: বাংলা: ৪০, ইংরেজি: ৮০, গণিত: ৬০ ও সাধারণ জ্ঞান: ২০; মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার মাধ্যম: বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।