ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা করি, ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য অপেক্ষা করছ।ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষাটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে যারা অংশগ্রহণ করে, তারা মোটামুটি দেশের ভালো ছাত্রছাত্রী। বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজে সর্বমোট ৬০০ বা তার চেয়ে কিছু বেশি শিক্ষার্থী ভর্তি করা হবে। অথচ পরীক্ষা দেবে অনেক বেশি শিক্ষার্থী। তাই সাধারণ নিয়মে শুধু ভালো পরীক্ষা দিলেই হবে না—মেধাতালিকায় প্রথমদিকে স্থান করে নিতে হবে।২১ জানুয়ারি (শুক্রবার) সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় দুই ঘণ্টা। পূর্ণমান ২০০। ইংরেজি, গণিত, বাংলা ও সাধারণজ্ঞানের পরীক্ষা হবে। ইতিমধ্যে তোমরা ক্যাডেট কলেজ কর্তৃক সরবরাহ করা সিলেবাস পেয়েছ। ইংরেজিতে ৮০, গণিতে ৬০, বাংলায় ৪০ ও সাধারণ জ্ঞানে ২০ নম্বরের পরীক্ষা হবে।ক্যাডেট কলেজে ভর্তি হয়ে তোমরা ইংলিশ ভার্সনে ন্যাশনাল কারিকুলামে বইগুলো পড়বে, তাই ইংরেজি বিষয়ে জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য সর্বাধিক নম্বর বরাদ্দ দেওয়া আছে, যা মোট নম্বরের ৪০ শতাংশ। ইংরেজি বিষয়ে ভালো করতে হবে। তবে অন্যান্য বিষয়েও পাস করতে হবে এবং মেধাতালিকায় প্রথম দিকে থাকতে হবে। ২০০ নম্বরের পরীক্ষায় অবজেকটিভ ও কুইজ-টাইপ প্রশ্ন থাকবে ১৬০। বাকি ৪০ নম্বর থাকবে রচনামূলক। রচনামূলক প্রশ্নের মধ্যে বাংলায় একটি অনুচ্ছেদ, পত্র বা ভাব-সম্প্রসারণ থাকবে, যার মান ‘১০’-এর বেশি নয়। ইংরেজি বিষয়ে story writing, comprehension ও paragraph থাকবে। ভালো নম্বর পাওয়ার জন্য অবজেকটিভ বা সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি রচনামূলক প্রশ্নের খুবই মনোযোগের সঙ্গে উত্তর করতে হবে। হাতের লেখা সুন্দর, স্পষ্ট, নির্ভুল ও দ্রুত হতে হবে। বানান অবশ্যই শুদ্ধ হবে।যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই সহজ প্রশ্নের উত্তর আগে করতে হয়। সংক্ষিপ্ত, শূন্যস্থান, সত্য-মিথ্যা বা অবকেজটিভ টাইপ প্রশ্নের উত্তর আগে দিতে হবে।তুলনামূলক বড় প্রশ্নের উত্তর দিতে হবে পরে। প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর পুরো প্রশ্ন একবার দেখে যে বিষয়টি তোমার কাছে তুলনামূলক সহজ মনে হবে তা থেকে উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন পড়বে আর উত্তর করবে। কঠিন মনে হলে বা অপরিচিত হলে বাদ দিয়ে এগিয়ে যাবে। কারণ, ১২০ মিনিটের ২০০ নম্বরের পরীক্ষা, মানে প্রতিটি নম্বরের জন্য মাত্র ৩৬ সেকেন্ড সময়। একটি কঠিন অঙ্ক সমাধান করার জন্য ১০-১৫ মিনিট সময় নষ্ট করার মতো বোকামি কোনোভাবেই করা যাবে না। যদি সব বিষয়ের সহজ প্রশ্নগুলো থেকে ১২০-১৩০টি প্রথম এক ঘণ্টায় উত্তর করতে পারো, তবে বাকি এক ঘণ্টায় মাত্র ৭০-৮০ নম্বরের উত্তর করতে হবে। তোমার টেনশন ইতিমধ্যে অনেকটাই হ্রাস পাবে। এবার সময় নিয়ে সুন্দরভাবে চিন্তা করে বাকি প্রশ্নগুলোর উত্তর করবে।অপ্রাসঙ্গিক কথা লেখার দরকার নেই। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য যা থাকবে তা দিয়ে তোমার ভাষাগত দক্ষতা ও চিন্তার স্বাধীনতা যাচাই করা হবে।কী লিখতে যাচ্ছ তা তোমার কাছে পরিষ্কার হতে হবে। Story writing-এ optimist বা পজিটিভ ধ্যান-ধারণা পোষণ করবে। অল্প কথায় সাবলীলভাবে নিজেকে প্রকাশ করবে। নিজের প্রতি তোমার যদি আস্থা থাকে আর ঠিকভাবে সময়মতো সব করতে পারো, তবে সফল তুমি হবে।ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: গতকাল প্রকাশিত মডেল টেস্ট-৫:-এর সঠিক উত্তরইংরেজি: 22. b, 23. d, 24. d, 25. b 26. d, 27. c, 28. a, 29. b, 30. b, 31. b, 32. b, 33. d, 34. d, 35. b, 36. b, 37. b, 38. a, 39. a. অধ্যক্ষ, প্রচেষ্টা ক্যাডেট একাডেমী, ঢাকা