শাহীন ক্যাডেট একাডেমী, টাঙ্গাইলমডেল টেস্ট-৬ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনুশীলনের জন্য আজ ৬ নম্বর মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।সঠিক উত্তরে টিক () চিহ্ন দাও। ১। স্বাধীনতার পর কোন ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়?(ক) সিলেট (খ) পাবনা (গ) রংপুর (ঘ) ময়মনসিংহ ২। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?(ক) ট্রিগভেলি (খ) উথান্ট (গ) কুট ওয়াল্ডহেইম (ঘ) কিসিঞ্জার ৩। কোনটি অসামঞ্জস্যপূর্ণ?(ক) সিলেট (খ) রাজশাহী (গ) বরিশাল (ঘ) কুমিল্লা৪। সদ্য অনুষ্ঠিত ঢাকা আইডিয়া (IDEA) কাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হন?(ক) সাকিব আল হাসান (খ) মহেন্দ্র সিং ধোনী (গ) কুমার সাঙ্গাকারা (ঘ) বীরেন্দ্র শেওয়াগ৫। শেরেবাংলা এ কে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন?(ক) ঝালকাঠি (খ) পিরোজপুর (গ) ফরিদপুর (ঘ) ঢাকা ৬। ১১তম সাউথ এশিয়ান গেমস কত থেকে কত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে?(ক) ১৬ থেকে ২৬ জানুয়ারি (খ) ২৯ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি (গ) ৩০ মার্চ থেকে ১৫ এপ্রিল (ঘ) ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি৭। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত?(ক) দিনাজপুর (খ) পঞ্চগড় (গ) বগুড়া (ঘ) রংপুর ৮। আমাদের বাংলা ভাষা কোন লিপি থেকে এসেছে?(ক) ব্রাক্ষী লিপি (খ) খরোষ্ঠী (গ) ফিনিশীয় (ঘ) সুমেরিয় ৯। নোবেল শান্তি পুরস্কার ২০০৯ কে পেয়েছেন?(ক) ড. ইউনূস (খ) বারাক হোসেন ওবামা(গ) শিরিন এবাদি (ঘ) সোনিয়া গান্ধী ১০। বাংলাদেশের কোন সাঁতারু একাধিকবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?(ক) ব্রজেন দাস (খ) অনিল দাস (গ) আঃ রশিদ (ঘ) হেলিস১১। বিলোনিয়া স্থলবন্দর কোথায় অবস্থিত?(ক) ফেনী (খ) পঞ্চগড় (গ) সিলেট (ঘ) চাঁপাইনবাবগঞ্জ১২। হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?(ক) হাইড্রোজেন ও অক্সিজেন (খ) সোডিয়াম ও ক্লোরিন (গ) প্রোটন ও ইলেকট্রন(ঘ) সোডিয়াম ও অক্সিজেন১৩। ১৯তম ফিফা ২০১০ ওয়ার্ল্ড কাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?(ক) ব্রাজিল (খ) দঃ আফ্রিকা (গ) ফ্রান্স (ঘ) জার্মানি ১৪। একজন লোক নির্দিষ্ট স্থান থেকে ৩ কিলোমিটার গেলেন। তারপর ডান দিকে ২ কিলোমিটার অগ্রসর হয়ে আবার বাঁ দিকে ২ কিলোমিটার গেলেন। সর্বশেষ দক্ষিণে গেলেন। তিনি কোন দিক থেকে শুরু করেছিলেন?(ক) দক্ষিণ (খ) উত্তর (গ) পূর্ব (ঘ) পশ্চিম১৫। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?(ক) আসাম (খ) ত্রিপুরা (গ) মণিপুর (ঘ) বিহার।