ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলাদেশে মোট ১২টি (ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য তিনটি) ক্যাডেট কলেজ রয়েছে। ক্যাডেট কলেজগুলো বছরে একবার শুধু সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করে থাকে। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞাপন সাধারণত নভেম্বরে প্রকাশ করা হয় ও ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হয়। জানুয়ারির মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বয়স হতে হয় সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ১১ বছর। উচ্চতা চার ফুট আট ইঞ্চি থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চির মধ্যে। ওজন উচ্চতার সঙ্গে ভারসাম্যপূর্ণ হতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়।ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মান বণ্টনক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার নৈর্ব্যক্তিক ও রচনামূলক উভয় ধরনের প্রশ্নই থাকে, তবে নৈর্ব্যক্তিক টাইপের প্রশ্ন থাকে বেশি। লিখিত পরীক্ষা হয় ২০০ নম্বরের এবং সময় থাকে দুই ঘণ্টা ৩০ মিনিট। বাংলায় ৪০ নম্বর, ইংরেজিতে ৮০ নম্বর, গণিতে ৬০ নম্বর ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর। বাংলায় সাধারণত ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক ও ১০ রচনামূলক, ইংরেজিতে ৬০ নৈর্ব্যক্তিক ও ২০ রচনামূলক; পাটিগণিতে ২৫, বীজগণিতে ১৫ ও জ্যামিতিতে ২০; সাধারণ জ্ঞানে ২০টি নৈর্ব্যক্তিক প্রশ্নে ২০ নম্বর থাকে। লিখিত পরীক্ষার সিলেবাসবাংলা: ষষ্ঠ শ্রেণীর ‘চারুপাঠ’ থেকে লেখক, কবি, গদ্য ও পদ্যের ওপর অনেক প্রশ্ন থাকে। ব্যাকরণ অংশে ভাষা, শব্দ, লিঙ্গ, বর্ণ, বচন, কারক, বিভক্তি, পদপ্রকরণ, অশুদ্ধি সংশোধন, সন্ধি, বাক্য সংকোচন, একই শব্দের ভিন্নার্থে, প্রয়োগ, বাগধারা, জোড়াশব্দ, সাহিত্য ও সাহিত্যিক, সাহিত্যিকের ছদ্মনাম, পত্রপত্রিকা ও সম্পাদক ইত্যাদি থেকে প্রশ্ন থাকে, ভাবসম্প্রসারণ/পত্র/অনুচ্ছেদও পরীক্ষায় থাকবে।ইংরেজি: ইংরেজি পাঠ্যবই English for Today থেকে ৫/৭ নম্বরের প্রশ্ন ও এক্সারসাইজ থেকে শর্ট টাইপ বা Fill in the gaps, True/False ইত্যাদি প্রশ্ন থাকে। তবে বেশির ভাগ প্রশ্নই থাকবে ইংলিশ গ্রামার থেকে।Sentence, Parts of speech, Identification of parts of speech, Appropriate Preposition, Conjunction, Noun, Pronoun, Comparison of Adjectives, Number, Gender, Article, Transformation of Sentences, Tense and Right form of Verbs, Voice, Narration, Suffix and Prefix, Synonyms, Antonyms, Homonyms, Homophones, Wh-Question, Tag Question, odd men out, Jumble words, Give a word for, Correction, Joining sentence, Structure, Right spelling, Phrases and Idioms, Pair of words, Translation ইত্যাদি থাকে। Composition, Comprehension, Paragraph, Story writing ও Completing story-ও থাকবে।২০০ নম্বরের পরীক্ষায় ৮০ নম্বর অর্থা ৎ ৪০% নম্বর ইংরেজি থেকে থাকার অর্থ হলো ইংরেজি বিষয়ের ওপরই বেশি জোর দেওয়া। গণিত: ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্ন থাকবে। পাটিগণিতে সরল, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পাটিগণিতের সাধারণ চার নিয়ম, অঙ্ক ও সংখ্যা সম্বন্ধীয় ধারণা, গ.সা.গু ও ল.সা.গু, ঐকিক, শতকরা, লাভক্ষতি, সুদকষা ও গড় থেকে সমস্যা থাকবে। বীজগণিতের প্রশ্ন তুলনামূলক সহজ। বীজগণিতের রাশিমালার যোগ-বিয়োগ, মান নির্ণয় ও সরল সমীকরণ ও প্রয়োগ, সরল ইত্যাদি থাকবে।জ্যামিতির প্রশ্নগুলো তুলনামূলক জটিল ও খুঁটিনাটি বিষয়ের ওপর করা হয়। যেমন, x° কোণের সম্পূরক কোণ কত? উত্তর হবে (১৮০°-x°)। জ্যামিতিতে কোণের মান নির্ণয়, জ্যামিতিক প্রাথমিক ধারণা, রেখা ও কোণ সম্বন্বীয় উপপাদ্য ও সম্পাদ্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, সমান্তরাল রেখা ও কোণের মান নির্ণয়, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা ইত্যাদি প্রশ্ন পরীক্ষায় থাকবে। ইংরেজির পর গণিতে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়।সাধারণ জ্ঞান: ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং বুদ্ধিমত্তা থেকে সাধারণ জ্ঞানের ২০টি প্রশ্ন করা হয়। কোনো কোনো শিক্ষার্থী ও কোচিং সেন্টার সাধারণ জ্ঞানের ওপর খুব গুরুত্ব দিয়ে থাকে। এতে মূল্যবান সময় নষ্ট হয়। সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বইটি মনোযোগের সঙ্গে পড়লে ও দৈনিক পত্রিকার আন্তর্জাতিক পাতা, খেলার পাতা, দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিদিন পড়লে ও নোট রাখলেই সাধারণ জ্ঞানে ভালো করতে পারবে। যে বিষয়ে যত বেশি নম্বর সে বিষয়ে তত বেশি সময় ও শ্রম দিতে হবে। যেহেতু পরিশ্রম বৃথা যায় না, তাই ভালোভাবে প্রস্তুতি নাও, সফল তুমি হবেই।