ক্যামব্রিয়ান কলেজে বিশ্ব শিক্ষক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ঢাকার বারিধারার ক্যামব্রিয়ান কলেজে বিশ্ব শিক্ষক দিবসের ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ ভূমিকা পালন করে সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যামব্রিয়ান ফ্রেন্ডস। এতে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার, সেলিমা রওশন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি