এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্যারিয়ার শিক্ষা
ক্যারিয়ার শিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
১০৫। দক্ষতা বৃদ্ধি করা যায়—
i. চিন্তার মাধ্যমে ii. প্রশিক্ষণের মাধ্যমে iii. বারবার অনুশীলনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৬। দৃঢ় প্রত্যয়ী হতে হলে—
i. স্বপ্ন বা লক্ষ্য থাকতে হবে ii. লক্ষ্য অর্জনের প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে iii. লক্ষ্যের ভালো-মন্দ সম্পর্কে জানতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৭। সমাজে সব মানুষ কীভাবে বসবাস করে?
ক. বিচ্ছিন্নভাবে খ. একত্রে গ. সারিবদ্ধভাবে ঘ. রৈখিকভাবে
১০৮। ব্যবসায় আমাদের কী ধরনের সংযোগ স্থাপন করতে হয়?
ক. ব্যক্তিগত খ. পেশাগত গ. সামাজিক ঘ. রাজনৈতিক
১০৯। সমাজে আমরা পরস্পরের সঙ্গে কী ধরনের সংযোগ স্থাপন করে সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকি?
ক. সামাজিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
১১০. ভালো শ্রোতা হতে হলে অবশ্যই কী করতে হবে?
ক. ভালো পোশাকে থাকতে হবে খ. মনোযোগ দিয়ে শুনতে হবে
গ. বক্তব্যের মাঝখানে কথা বলতে হবে
ঘ. মানসিকভাবে অস্থির থাকতে হবে
১১১। সব কাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি কোনটি?
ক. আর্থিক লেনদেন খ. পারস্পরিক কথাবার্তা
গ. গোপনীয়তা ঘ. সংযোগ স্থাপন
১১২। সংযোগ স্থাপন কত ধরনের হয়ে থাকে?
ক. দুই খ. চার গ. তিন ঘ. পাঁচ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা