ক্যারিয়ার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

৪১। আত্মবিশ্বাসের মানে কী?
ক. আত্মসচেতনতা খ. আত্মপ্রত্যয় গ. দৃঢ়প্রত্যয় ঘ. দৃঢ়বিশ্বাস
৪২। মানুষ কীভাবে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে?
ক. আত্মনির্ভরশীল হলে খ. অন্যের প্রতি নির্ভরশীল হলে
গ. আত্মসংযমী হলে ঘ. আত্মবিশ্বাসী হলে
৪৩। শ্রদ্ধা কী?
ক. একটি সামাজিক মূল্যবোধ খ. একটি সামাজিক প্রথা
গ. সামাজিক অবক্ষয় ঘ. সামাজিক মনোভাব
৪৪। কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়াকে কী বলে?
ক. মূল্যবোধ খ. শ্রদ্ধাবোধ গ. উক্তি ঘ. শ্রদ্ধা
৪৫। ভুল থেকে শিক্ষা গ্রহণ করলে কী বাড়ে?
ক. সম্মান খ. কদর গ. অর্থ ঘ. আত্মবিশ্বাস
৪৬। মানুষ আত্মোপলব্ধির সুযোগ পায় কিসের মাধ্যমে?
ক. অনুশোচনার মাধ্যমে খ. শিক্ষার মাধ্যমে
গ. নির্ভরশীলতার মাধ্যমে ঘ. আত্মসচেতনতার মাধ্যমে
৪৭। কারও মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কীভাবে?
ক. দক্ষতা বৃদ্ধির মাধ্যমে খ. অর্থ বৃদ্ধির মাধ্যমে
গ. সচেতনতার মাধ্যমে ঘ. দৃঢ়প্রত্যয়ের মাধ্যমে
৪৮। কোনটি ব্যতীত ক্যারিয়ার প্রতিষ্ঠা করা কঠিন?
ক. শ্রদ্ধা খ. অন্যের সহযোগিতা গ. দৃঢ়প্রত্যয় ঘ. আন্তব্যক্তিক সম্পর্ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: ক্যারিয়ার শিক্ষা
৪১. খ ৪২. খ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. ক ৪৮. গ

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা