ক্যারিয়ার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-২৫ সময়-২৫ মিনিট

১। কোনটি পৃথিবীর প্রাচীন পেশা?

ক. কারখানার শ্রমিক খ.ইঞ্জিনিয়ারিং

গ. কৃষিকাজ ঘ. চিকিত্সা

২। বাংলাদেশের কোন শিল্প বর্তমানে বিশ্ববিখ্যাত?

ক. কৃষিশিল্প খ. পোশাকশিল্প

গ. খনিশিল্প ঘ. নির্মাণশিল্প

৩। আইনজীবী হিসেবে কত বছরের অভিজ্ঞতা থাকলে বিচারপতি হওয়ার সুযোগ থাকে?

ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪

৪। ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ কী?

ক. বিনা বেতনে চাকরি খ. স্বেচ্ছাশ্রমে কাজ

গ. মুক্ত পেশা ঘ. স্বাধীন মতামত

৫। কর্মে সফলতা অর্জনের জন্য কোন মূল্যবোধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

ক. সততা খ. সময়ানুবর্তিতা

গ. নিয়মানুবর্তিতা ঘ. নান্দনিকতা

৬। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কোন পেশা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন?

ক. শিক্ষকতা খ. ব্যবসা

গ. রাজনীতি ঘ. কেরানি

৭। ‘ Life Rainbow’ মডেলের স্রষ্টা কে?

ক. রোনাল্ড রস খ. ডোনাল্ড সুপার

গ. আইনস্টাইন ঘ. সক্রেটিস

৮। সরকারি প্রতিষ্ঠানের বাগান পরিচর্যাকারীর পদ কোন ধরনের?

ক. ক্যারিয়ার খ. বৃত্তি গ. পেশা ঘ. চাকরি

৯। ক্যারিয়ার শিক্ষা—

i. শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়

ii. সংবেদনশীল হতে শেখায়

iii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। ব্যক্তির কর্মক্ষেত্রে নির্দিষ্ট পদে অবস্থান করাকে বলে?

ক. কাজ খ. চাকরি গ. ক্যারিয়ার ঘ. ব্যবসা

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নীলা তাঁর পরিবারে ও অফিসে সহনশীল আচরণ করেন। তবে মাঝেমধ্যে সহকর্মীর আচরণে তীব্র প্রতিক্রিয়াও দেখান। কোনো কাজ ভালো লাগলে তিনি যেমন প্রশংসা করেন, তেমনি খারাপ লাগলেও প্রতিক্রিয়া জানাতে দেরি করেন না।

১১। নীলার এ বৈশিষ্ট্যকে কী বলা হয়?

ক. ভাবমূর্তি খ. মনোভাব

গ. অনুভূতি ঘ. আবেগ

১২। এ বৈশিষ্ট্যের কারণে নীলা পাবেন—

i. কর্মক্ষেত্রে সহমর্মিতা

ii. সহকর্মীদের খারাপ আচরণের সম্মুখীন হতে

iii. সবার বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। ক্যাডার সার্ভিসে চাকরি করার সর্বোচ্চ বয়স কত?

ক. ২৭ খ. ৩০ গ. ৩২ ঘ. ৩৫

১৪। প্রধান শিক্ষক হতে হলে স্নাতকোত্তরের পাশাপাশি কোন ডিগ্রি থাকতে হবে?

ক. PhD খ. B.Ed গ. M.Ed ঘ. B P Ed

১৫। CV-এর পুরো নাম কী?

ক. Curriculum Voice

খ. Curriculum Viva

গ. Curriculum Vitae

ঘ. Curriculum Vita

১৬। আত্মবিশ্বাস অর্থ কী?

ক. আত্মপরিচয় খ. আত্মপ্রত্যয়

গ. আত্ম-অহংকার ঘ. আত্মকথা

১৭। ‘Stephen Covey’-এর সময় ব্যবস্থাপনার মডেল কয় স্তরবিশিষ্ট?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৮। ‘Try not to become a man of Success, but try to become a man of value’ উক্তিটি কার?

ক. সক্রেটিস খ. আইনস্টাইন

গ. স্টিফেন হকিং ঘ. স্টিফেন কনভে

১৯। কোনো কিছুর প্রতি আমাদের ভালো লাগা বা মন্দ লাগাকে কী বলে?

ক. আচরণ খ. মনোভাব গ. আবেগ ঘ. আস্থা

২০। ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন শিপ বিল্ডিং টেকনোলজি’ কোর্সের মেয়াদ কত?

ক. ২ বছর খ. ৩ বছর

গ. ৪ বছর ঘ. ৫ বছর

২১। ব্রিটেন, সাইপ্রাস, ফ্রান্স ইত্যাদি ইউরোপীয় দেশে কোনটির ব্যাপক চাহিদা রয়েছে?

ক. নার্সিং খ. কৃষিকর্ম

গ. রন্ধনশিল্প ঘ. পোশাক তৈরি

২২। শিক্ষকতা একটি মহত্ পেশা, কারণ—

i. এ পেশায় গেলে সমাজে সম্মান পাওয়া যায়

ii. এ পেশায় থাকলে সমাজের অনেকের সঙ্গে পরিচিত হওয়া যায়

iii. শিক্ষকেরা ভবিষ্যত্ জাতিগঠনের কারিগর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩। মধ্যপ্রাচ্যে বেশি চাহিদা কাদের?

ক. কৃষক খ. ডাক্তার গ. শ্রমিক ঘ. ব্যবসায়ী

২৪। অটোমোবাইল শিল্পের ভাগগুলো হলো—

i. উত্পাদক ii. সেলস iii. সার্ভিসিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫। সাধারণভাবে যেকোনো কিছু করাকে কী বলে?

ক. বৃত্তি খ. পেশা গ. কাজ ঘ. ক্যারিয়ার

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড

কলেজ, ঢাকা

মডেল টেস্টের সঠিক উত্তর

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বিশেষ মডেল টেস্ট-১২: ক্যারিয়ার শিক্ষা

১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. গ