মান ২৫ সময় ২৫ মিনিট
১. আবেগের চেয়ে তুলনামূলক দীর্ঘস্থায়ী কোনটি?
ক. মনোভাব
খ. অনুভূতি
গ. প্রশংসা
ঘ. নিয়মানুবর্তিতা
২. ভালো শ্রোতা হওয়ার কৌশল কোনটি?
ক. বিভিন্ন রকম কাজ করা খ. অনেক কিছুই অনুমান করা
গ. অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা
ঘ. উদার মনের পরিচয় দেওয়া
৩. ‘আমাদের সফলতার পেছনে না দৌড়িয়ে, মূল্যবোধ অর্জন করতে হবে।’—উক্তিটি কে করেছেন?
ক. আইজ্যাক নিউটন
খ. গ্যালিলিও
গ. আলবার্ট আইনস্টাইন
ঘ. জন কেরি
৪. আজকের শিশুকে ভবিষ্যত্ প্রজন্মের উপযোগী করে গড়ে তোলেন কারা?
ক. বিচারক
খ. মাতা-পিতা
গ. নৃতাত্ত্বিক
ঘ. শিক্ষক
৫. পৃথিবীর প্রাচীনতম পেশা কোনটি?
ক. চিকিত্সা
খ. ইঞ্জিনিয়ার
গ. কৃষিকাজ
ঘ. কারখানার শ্রমিক
৬. জীবনবৃত্তান্ত কত প্রকার?
ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৭. জাহাজ ভাঙা শিল্প কারখানাটি কোথায় অবস্থিত?
ক. খুলনায়
খ. চট্টগ্রামে
গ. নারায়ণগঞ্জে
ঘ. বরিশালে
৮. ‘একই ছাদের নিচে অনেক ধরনের ব্যবসায় করা সম্ভব।’—এখানে ‘একই ছাদের নিচে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. খাবারের দোকান
খ. কম্পিউটারের দোকান
গ. ফোন-ফ্যাক্সের দোকান ঘ. কাপড়ের দোকান
৯. বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বখ্যাত কেন?
ক. টেকসই বলে
খ. শিল্পগুণ বিচারে
গ. শ্রম সহজলভ্য বলে
ঘ. ফ্যাশন সুন্দর বলে
১০. সবাই সত্ লোকের সহকর্মী হতে চায় কেন?
ক. সত্ লোক সর্বত্রই সমাদৃত বলে
খ. সত্ লোক নিয়মানুবর্তিতা শেখায় বলে
গ. সত্ লোক শৃঙ্খলাবদ্ধ জীবনে আবদ্ধ বলে
ঘ. সত্ লোক সাধারণভাবে থাকেন বলে
১১. সময় ব্যবস্থাপনার অর্থ কী?
i. এটি ব্যবস্থাপনার একটি ধরন
ii. সময়কে ভাগ করে সেই অনুযায়ী কাজ করা
iii. পরিকল্পিত প্রকল্প প্রণয়ন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২. গাণিতিক দক্ষতার স্তর কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৩. যেকোনো একটি দলে কাজ করতে পারেন—
i. নারীরা
ii. রাজনৈতিক ব্যক্তিরা
iii. পুরুষেরা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪. মধ্যপ্রাচ্যের সবচেয়ে দক্ষিণের দেশ কোনটি?
ক. সিরিয়া
খ. ইরান
গ. ইয়েমেন
ঘ. ওমান
১৫. সমস্যা চিহ্নিত করতে হয় কেন?
ক. উপাত্তের জন্য
খ. সাফল্যের জন্য
গ. সমাধানের জন্য
ঘ. উজ্জীবিত হওয়ার জন্য
১৬. সততা কিসের উন্নত অংশ?
ক. আদর্শ
খ. আবেগ
গ. অনুভূতি
ঘ. মূল্যবোধ
১৭. যেকোনো কাজের প্রথম পদক্ষেপ কী?
ক. উদ্যোগ
খ. সমন্বয়
গ. নিয়ন্ত্রণ
ঘ. পরিকল্পনা
১৮. মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শিক্ষা প্রয়োজন কেন?
ক. অন্তর্নিহিত শক্তির উদ্ভাবনে
খ. প্রচ্ছন্ন শক্তির বিকাশে
গ. স্বীয় সত্তার উদ্বোধনে
ঘ. স্বীয় শক্তির সদ্ব্যবহারে
১৯. শহরে বেকার সমস্যা প্রকট কেন?
ক. প্রতিযোগী বেশি বলে
খ. বেকারত্ব কম বলে
গ. কাজের সুযোগ বেশি বলে
ঘ. লোকসংখ্যা বেশি বলে
২০. ক্যারিয়ারের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার ক্রমবিকাশকে কী বলা হয়?
ক. রৈখিক বিকাশ
খ. দক্ষতাভিত্তিক বিকাশ
গ. সর্পিলাকার বিকাশ
ঘ. চলমান বিকাশ
২১. ব্যাপক আগ্রহ ও সুদৃঢ় মনোবলসহ কোনো কাজ করার আগ্রহকে কী বলা হয়?
ক. দৃঢ় প্রত্যয়
খ. আত্মবিশ্বাস
গ. আত্মসচেতন
ঘ. পূর্বপ্রস্তুতি
২২. সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার উত্কৃষ্ট উপায় কোনটি?
ক. সুস্পষ্ট ধারণা থাকা
খ. পারস্পরিক নির্ভরশীলতা
গ. অন্যদের প্রতি শ্রদ্ধাশীল ঘ. আন্তব্যক্তিক সম্পর্ক গড়ে তোলা
২৩. কর্মীদের মতামতের ওপর ভিত্তি করে সব সিদ্ধান্ত নিয়ে থাকেন ও বাস্তবায়ন করেন—
ক. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
খ. পরিস্থিতিভিত্তিক নেতৃত্ব
গ. নির্জীব নেতৃত্ব
ঘ. গণতান্ত্রিক নেতৃত্ব
২৪. ডোনাল্ড সুপার ক্যারিয়ার ধাপকে কী অনুযায়ী ভাগ করেছেন?
ক. বয়স
খ. দক্ষতা
গ. প্রোফাইল
ঘ. অভিজ্ঞতা
২৫. কখনোই স্থির বা নিশ্চিত নয় কোনটি?
ক. মনোযোগ
খ. একাগ্রতা
গ. সততা
ঘ. পরিকল্পনা।
* সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা