ক্যারিয়ার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

১। ক্যারিয়ার বলতে কী বোঝায়?

ক. ভালো কোনো চাকরির সুযোগ পাওয়া খ. কোনো একটি নির্দিষ্ট পেশা

গ. জীবনের পথে বিভিন্ন চাকরি ও অভিজ্ঞতার সমন্বয়

ঘ. আত্মসংস্থানের মাধমে সফলতা অর্জন।

২। কিসের অভাবে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়?

ক. সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা খ. নির্দিষ্ট পরিকল্পনা

গ. নির্দিষ্ট মতবাদ ঘ. নির্দিষ্ট চিন্তাধারা

৩। পরিশ্রম আর সাধনার পথ কীরূপ হয়?

ক. সাফল্যমণ্ডিত খ. ব্যর্থতাপূর্ণ গ. শান্তিপূর্ণ ঘ. নিরবচ্ছিন্ন

৪। ক্যারিয়ার-সংক্রান্ত ধারণাগুলো কীরূপ?

ক. পারস্পরিক নির্ভরশীল খ. একটি অন্যটি থেকে ভিন্ন

গ. পারস্পরিক অন্তর্দ্বন্দ্বপূর্ণ ঘ. একই রকম

৫। ক্যারিয়ারের রৈখিক বিকাশ বলতে কী বোঝায়?

ক. নিম্নপদ থেকে উচ্চপদে উন্নীত হওয়াকে

খ. একটি নির্দিষ্ট কাজে দক্ষ হওয়াকে

গ. সময়ের সঙ্গে সঙ্গে পেশা পরিবর্তনকে

ঘ. কর্মক্ষেত্রে প্রবেশের দক্ষতা অর্জনকে

৬।  দক্ষতাভিত্তিক বিকাশের বৈশিষ্ট্য কী?

ক. ক্রমাগত চর্চা খ. কোর্স গ. প্রশিক্ষণ ঘ. শিক্ষা গ্রহণ

৭। ক্যারিয়ারের মডেল তৈরি করেছেন কোন বিজ্ঞানী?

ক. জন কেটি খ. ডোনাল্ড সুপার গ. অ্যাডাম স্টুয়ার্ট ঘ. এ লি এলেমি

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর

ক্যারিয়ার শিক্ষা

১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ