বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
১৬। ‘রংধনু জীবন’ মডেলের বিষয়বস্তু কোনটি?
ক. ক্যারিয়ার রূপরেখা খ. দক্ষতা বৃদ্ধি
গ. মনীষীদের জীবনী ঘ. মনোবিজ্ঞানীদের রূপরেখা
১৭। ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা তৈরি হয় কখন?
ক. ১৪ বছর বয়সে খ. ১৬ বছর বয়সে
গ. ১৮ বছর বয়সে ঘ. ২০ বছর বয়সে
১৮। ক্যারিয়ারের রূপরেখার প্রথম গ্রুপটির নাম কী?
ক. অনুসন্ধান খ. বৃদ্ধি গ. স্থিতি ঘ. প্রতিফলন
১৯। স্থিতি ধাপে ব্যাপ্তি কী করে?
ক. দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে খ. কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে
গ. স্থায়ী অবস্থানে পৌঁছায় ঘ. অবসর গ্রহণের প্রস্তুতি নেয়
২০। জীবনের গতিময়তা নির্ভর করে কিসের ওপর?
ক. অনুপ্রেরণা খ. দক্ষতার বিকাশ গ. প্রস্তুতি ঘ. সিদ্ধান্ত গ্রহণ
২১। মানুষের জীবনে মৌলিক চাহিদা কয়টি?
ক. ৫টি খ. ৭টি ঘ. ১০টি ঘ. ১২টি
২২। কোনটি ভবিষ্যত্ পরিকল্পনা করতে সাহায্য করে?
ক. ক্যারিয়ার শিক্ষা খ. সামাজিক বিজ্ঞান গ. শারীরিক শিক্ষা ঘ. মনোবিজ্ঞান
২৩। ক্যারিয়ার নির্ধারণে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. দক্ষতা খ. যোগ্যতা গ. অভিজ্ঞতা ঘ. আগ্রহ
২৪। প্রতিটি চাকরি বা পেশার জন্য কী দরকার হয়?
ক. দক্ষতা খ. সততা গ. নিষ্ঠা ঘ. উদ্যোগ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
ক্যারিয়ার শিক্ষা
১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক