ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে (দ্বিতীয় ব্যাচ) শিক্ষার্থী ভর্তি করবে। আবেদন করতে হবে ৭ সেপ্টেম্বরের মধ্যে। আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ফল সেমিস্টার ২০১১তে এসব শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস এক বছরের ইন্টার ডিসিপ্লিনিয়ারি মাস্টার্স কোর্স। যেকোনো বাংলাদেশি বা বিদেশি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীর চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলেই তিনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। তবে কোনো শিক্ষার্থী কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হলে তিনি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটার মধ্যে সংগ্রহ করা যাবে। এই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ২২ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং এই কোর্সের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—বিভাগীয় অফিস, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন (নিচতলা), কক্ষ নম্বর: ১০২৪, ফোন: ৯৬৬১৯০০-৭৩, বর্ধিত ৬৫৭৬