গুরুত্বপূর্ণ সংজ্ঞা অংশ-২ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে জ্ঞান ও অনুধাবনমূলক ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয়। যার মোট নম্বর ১৮। এ জন্যনিচের গুরুত্বপূর্ণসংজ্ঞাগুলো দেওয়া হলো।অধ্যায়-৪ প্রাইভেট লিমিটেড কোম্পানি: কমপক্ষে দুজন থেকে সর্বোচ্চ ৫০ জনের মধ্যে যেকোনো সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় একত্র হয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠন করে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানি: কমপক্ষে সাতজন ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে সীমাবদ্ধ দায় ও চিরন্তন অস্তিত্বসম্পন্ন যে যৌথ ব্যবসায় সংগঠন গড়ে তোলে, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। সমবায় ব্যবসায়: সমশ্রেণী ও পেশাভুক্ত কতিপয় ব্যক্তি সাধারণ লক্ষ্য অর্জনকল্পে সমঝোতা, সহযোগিতা ও সম-অধিকারের ভিত্তিতে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে সমবায় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায়: রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন গঠিত ও পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন: রাষ্ট্রীয় বা সরকার কর্তৃক স্থাপিত অথবা রাষ্ট্রায়ত্ত এবং সরকারি প্রতিনিধি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনকে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন বলে।অধ্যায়-৫ বাজারজাতকরণ: উৎপাদকের কাছ থেকে ক্রেতা বা ব্যবহারকারীর কাছে পণ্য ও সেবাকর্ম পৌঁছে দিতে যেসব ব্যবসায়িক কার্যাবলি সম্পন্ন করা হয় তাকে বাজারজাতকরণ বলে।# ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ইত্যাদি কাজের মাধ্যমে পণ্যদ্রব্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলে। প্রমিতকরণ: পণ্যদ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। পর্যায়িতকরণ: ক্রয়-বিক্রয়ের সুবিধার জন্য নির্ধারিত মান অনুযায়ী একই জাতীয় পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে।অধ্যায়-৭ খুচরা ব্যবসায়: পাইকার বা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রয় করার সঙ্গে জড়িত কাজগুলোকে খুচরা ব্যবসায় বলে।আবার, পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রয়ের সঙ্গে জড়িত সমুদয় কার্যাবলিকে খুচরা ব্যবসায় বলে।অধ্যায়-৮ ক্ষুদ্রশিল্প: সেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় অনধিক ১.৫০ কোটি টাকা সেসব প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে। কুটির শিল্প: যা পরিবারের সদস্যদের দ্বারা পূর্ণ অথবা খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত তাকে কুটির শিল্প বলে।অধ্যায়-৯ অর্থ: পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং ঋণ পরিশোধের জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য মাধ্যমকে অর্থ বলে। ব্যাংক: যে আর্থিক প্রতিষ্ঠান জনসাধারণের উদ্ধৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং অন্যদের তা ঋণ হিসেবে প্রদান করে তাকে ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক: দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষ ব্যাংককে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক।বাণিজ্যিক ব্যাংক: যে ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে পণ্য প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। আমানতকারীর ব্যাংক হিসাব: যে বিশেষ পদ্ধতিতে ব্যাংক আমানতকারীদের আমানত গ্রহণ করে এবং চাহিবামাত্র তা পরিশোধ করে তাকেই আমানতকারীর ব্যাংক হিসাব বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল