জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৫অধ্যায়-৫প্রশ্ন: চালান কী? উত্তর: চালান মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। ধারে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা বিক্রীত পণ্যের দর, পরিমাণ, মূল্য পরিশোধশর্ত, ক্রেতা ও বিক্রেতার নাম প্রভৃতি উল্লেখ করে যে লিখিত দলিল ক্রেতার কাছে প্রেরণ করে তাকে চালান বলে। ধারে পণ্যের সরবরাহকারী তথা পাওনাদার কর্তৃক প্রেরিত চালানপত্র হলো ক্রয় বই লেখার উৎস দলিল। প্রশ্ন: ডেবিট নোট কাকে বলে? উত্তর: বাকিতে ক্রয়কৃত পণ্য কোনো কারণবশত বিক্রেতার কাছে ফেরত পাঠানো হলে ওই ফেরত পণ্যের বিবরণ, মূল্য, ফেরত পাঠানোর কারণ উল্লেখ করে ক্রেতা কর্তৃক বিক্রেতার কাছে যে চিঠি প্রেরণ করা হয় তাকে ডেবিট নোট বলে। প্রশ্ন: ক্রেডিট নোটের সাহায্যে কী প্রস্তুত করা হয়?উত্তর: বিক্রয়-ফেরত বই।প্রশ্ন: ডেবিট নোটের সাহায্যে কী প্রস্তুত করা হয়?উত্তর: ক্রয়-ফেরত বই।প্রশ্ন: প্রাপ্ত বাট্টা কী?উত্তর: পাওনাদারের পাওনা পরিশোধকালে যে পরিমাণ টাকা কম দেওয়া হয় তাকে প্রাপ্ত বাট্টা বলে।প্রশ্ন: সমাপনী দাখিলা কোন জাবেদায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: সমাপনী দাখিলা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।প্রশ্ন: ক্রয় বইতে কী বিষয়ের উল্লেখ থাকে?উত্তর: ক্রয় বইতে মোট ধারে ক্রয়ের পরিমাণ ও মোট পাওনাদারের পরিমাণ উল্লেখ থাকে।প্রশ্ন: জাবেদাকে দৈনিক বই বলা হয় কেন?উত্তর: জাবেদা বইতে দৈনন্দিন লেনদেনসমূহ লিপিবদ্ধ করা হয়। এ কারণে জাবেদাকে দৈনন্দিন বই বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয় কেন? উত্তর: জাবেদাকে হিসাবের সহকারী বই বলা হয়। কারবারি লেনদেনসমূহ সরাসরি পাকা বই খতিয়ানে না লিখে প্রাথমিক অবস্থায় তার ডেবিট ও ক্রেডিট চিহ্নিত করে জাবেদা বইতে লেখা হয়। পরে জাবেদায় লিপিবদ্ধ লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে খতিয়ানে স্থানান্তর করা হয়। এ কারণে জাবেদা খতিয়ানের সহকারী বই। প্রশ্ন: জাবেদায় লেনদেনগুলো কীভাবে লেখা হয়? উত্তর: একটি কারবার প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। লেনদেনগুলো তারিখের ক্রমানুযায়ী ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। প্রশ্ন: কারবারি বাট্টা কীভাবে লিপিবদ্ধ করা হয়? উত্তর: কোনো পণ্য বিক্রয়ের সময় মূল্য তালিকায় উল্লিখিত মূল্য থেকে কারবারের নিয়ম অনুযায়ী যে টাকা বাদ বা মওকুফ করে দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা বাদ দেওয়ার পর পণ্যের প্রকৃত মূল্য স্থির করা হয়। কারবারি বাট্টা ক্রয় বই ও বিক্রয় হইতে পণ্যের মোট মূল্য থেকে বাদ দিয়ে দেখানো হয়। অধ্যায়-৬ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: খতিয়ানে ‘তাক’ শব্দটি কী? উত্তর: খতিয়ান শব্দটি ইংরেজি ‘লেজ’ শব্দ থেকে উৎপন্ন। লেজ শব্দের অর্থ হলো তাক বা শেলফ। একটি তাকে যেমন গৃহস্থালি জিনিসপত্র সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় তেমনি খতিয়ানে ব্যবসায়ে সংঘটিত সব লেনদেনগুলো সংক্ষিপ্তভাবে এবং সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করে রাখা হয়। এটাই হচ্ছে খতিয়ানে ‘তাক’ শব্দ। প্রশ্ন: ডেবিট জের কাকে বলে? উত্তর: হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল থেকে বেশি হলে যে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের বলা হয়। প্রশ্ন: জের কাকে বলে? উত্তর: খতিয়ান হিসাবের দুটি দিক আছে যথা: ডেবিট দিক ও ক্রেডিট দিক। হিসাবের এ দুটি দিকের পার্থক্য বা বিয়োগফলকে জের (Balance) বলে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল