পরীক্ষা খুব কাছেই। এ সময় তোমাদের পরিপূর্ণভাবে পড়াশোনায় মনোযোগী থাকতে হবে। পুরোনো পড়া বারবার রিভিশন দিতে হবে। নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। পরীক্ষা কক্ষে পাশের জন কী করল, সেটা নিয়ে কোনো অবস্থায়ই মাথা ঘামাবে না। মনোবল নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। সৃজনশীল সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। পরীক্ষার খাতায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে উত্তর লিখতে হবে। খাতার উপস্থাপনা আকর্ষণীয় হতে হবে। প্রাসঙ্গিক উত্তরের বাইরে কোনো কিছু লেখা ঠিক নয়। সব প্রশ্নের জবাব যেন সমানভাবে লিখতে পারো, সেদিকে নজর রাখবে। অর্থাত্ একটি প্রশ্নের উত্তর ভালো করে দেওয়া হলো, অন্যটি কম গুরুত্ব দিয়ে লেখা হলো, এতে করে পরীক্ষায় কম নম্বর পাওয়ার আশঙ্কা থাকে। পরীক্ষককে সন্তুষ্ট রাখার জন্য হাতের লেখা যেন স্পষ্ট হয়, সেদিকে নজর দিতে হবে। কাটাকাটি না করাই ভালো।
রাশেদা আক্তার
প্রধান শিক্ষক
কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা