প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার্থীদের এখন আগের পড়াগুলো রিভিশন দিতে হবে। পাঠ্যপুস্তকের সব অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো নজর দিতে হবে। নৈর্ব্যক্তিকে ভালো করার জন্য এর বিকল্প নেই। সৃজনশীল নৈর্ব্যক্তিক ও রচনামূলক যৌথভাবে ভালো করতে হবে। এ জন্য স্বাভাবিক গতিতেই পড়াশোনা করতে হবে। নতুন করে এ মুহূর্তে কিছু পড়ার প্রয়োজন নেই। যতটা সম্ভব খাতায় উপস্থাপনা সুন্দর রাখতে হবে। অযথা কাটাকাটি করে উত্তরপত্র অগোছালো রাখা ঠিক হবে না। রোল নম্বর ও সেট কোডের বৃত্ত সতর্কতার সঙ্গে ভরাট করতে হবে। প্রতিটি প্রশ্নের জবাব যেন সমানতালে দেওয়া যায় সেদিকে নজর দিতে হবে। সময় ব্যবস্থাপনা ঠিক করে উত্তর দিতে হবে। পরীক্ষার আগের দিন বেশি রাত জেগে থাকা যাবে না। কারণ, রাতের চাপটা পরীক্ষার হলে পড়ে। প্রশ্ন পাওয়ার পর তখন চোখে ঝাপসা লাগতে পারে।
অধ্যক্ষ
সোনার বাংলা কলেজ, কুমিল্লা