সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২০প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।পত্র লিখন৫। জমি বিক্রি করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে লিখিত চুক্তি হয়, তার নাম কী?ক. জমি বিক্রয়নামা খ. রেজিস্ট্রি দলিল গ. বায়নানামা ঘ. অগ্রিম বায়না চুক্তি৬। পত্রের কোন অংশকে মূল অংশ বলা হয়?ক. সম্বোধন খ. পত্রগর্ভ গ. নাম-ঠিকানা ঘ. শিরোনাম৭। সাধারণত পত্রের দুটি অংশ থাকে—এগুলো কী?ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা খ. শিরোনাম ও পত্রগর্ভ গ. লেখকের স্বাক্ষর ও নাম ঘ. প্রেরকের ঠিকানা ও শিরোনাম৮। চাকরির জন্য যে পত্র লিখতে হয়, তাকে কী বলে?ক. ব্যক্তিগত পত্র খ. সরকারি পত্র গ. আবেদনপত্র ঘ. ব্যবসায়িক পত্র৯। কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায় অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেওয়া হয়, তাকে কী বলে?ক. বিদায়পত্র খ. মানপত্র গ. শ্রদ্ধাঞ্জলি ঘ. সম্মানপত্র১০। সাক্ষীর স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে? ক. নিমন্ত্রণপত্রে খ. চুক্তিপত্রে গ. মানপত্রে ঘ. স্মারকলিপিতে১১। পত্রের প্রধান অংশ কয়টি?ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি১২। পত্রের শিরোনামের কয়টি অংশ?ক. দুটি খ. চারটি গ. ছয়টি ঘ. পাঁচটি১৩। সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে লিখিত পত্রের নাম কী?ক. চুক্তিপত্র খ. নামপত্র গ. ব্যক্তিগত পত্র ঘ. আবেদনপত্র১৪। পোস্টকার্ড বা খামের ডান দিকে লিখতে হয় কী?ক. প্রেরকের নাম ও ঠিকানা খ. তারিখ ও সন গ. মূল বিষয়বস্তু ঘ. প্রাপকের নাম ও ঠিকানা১৫। বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?ক. সংস্কৃত খ. ফারসি গ. বৈদিক ঘ. ইংরেজি১৬। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার?ক. ব্যক্তিগত ও ব্যবহারিক খ. ব্যক্তিগত ও বাণিজ্যিক গ. ব্যবহারিক ও বৈষয়িক ঘ. বৈষয়িক ও আবেদনপত্র১৭। পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?ক. পত্রের ভাষা খ. পত্রের বক্তব্য বিষয় গ. পত্রের আঙ্গিক ঘ. স্থান ও তারিখ১৮। কোন শ্রেণীর পত্রে জীবনবৃত্তান্ত উল্লখ করতে হয়?ক. ব্যক্তিগত পত্রে খ. সংবর্ধনাপত্রে গ. চাকরির আবেদনপত্রে ঘ. সংবাদপত্রের চিঠিতে১৯। মানপত্রে কোনটি প্রধান্য পায়?ক. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা খ. উদ্দিষ্ট ব্যক্তির জীবনবৃত্তান্ত গ. উদ্দিষ্ট ব্যক্তির আকার-প্রকৃতি ঘ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা ২০। পত্রের কোন অংশ ছাড়া পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?ক. সম্বোধন খ. শিরোনাম গ. পত্রগর্ভ ঘ. স্বাক্ষর২১। কোন পত্র আসলে পত্র নয়?ক. আবেদনপত্র খ. ব্যবসায়িক পত্র গ. মানপত্র ঘ. ব্যক্তিগত পত্র ২২। কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন?ক. টেলিফোন খ. পত্র গ. বেতার ঘ. টেলিগ্রাম।বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:পত্র লিখন: ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. খ।