খুচরা দোকানের ব্যবসাকে ট্রেডিং ব্যবসা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৩প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বেকার সমস্যার প্রধান শিকার কারা?উত্তর: যুবসমাজ।প্রশ্ন: বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিয়োজিত?উত্তর: ৬০ শতাংশ।প্রশ্ন: স্বীয় দক্ষতা বা গুণাবলির বলে সেবাদানের বিনিময়ে অর্থ উপার্জন করাকে কী বলে?উত্তর: আত্মকর্মসংস্থান।প্রশ্ন: ব্যবসায় বা উদ্যোগ পেশার ক্ষেত্রে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন কে?উত্তর: মালিক নিজেই।প্রশ্ন: প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কী?উত্তর: উপযুক্ত কর্মসংস্থান।প্রশ্ন: কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী সুযোগ সৃষ্টি না হওয়ার দরুন কী দেখা যায়?উত্তর: বেকার সমস্যা।প্রশ্ন: খুচরা দোকানের মালিকের ব্যবসাকে কী বলে?উত্তর: ট্রেডিং ব্যবসা।প্রশ্ন: সরকারিভাবে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে গণ্য করা হয়?উত্তর: তিন কোটি টাকা।প্রশ্ন: মোট ক্রয়মূল্য বা উত্পাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধানকে ব্যবসায়ের ভাষায় কী বলা হয়?উত্তর: লাভ বা ক্ষতি।প্রশ্ন: চাকরির প্রতি মানুষের আকর্ষণ এত বেশি কেন?উত্তর: নিরাপত্তা, নিয়মিত আয় প্রবাহ ও পদোন্নতির সুযোগ।প্রশ্ন: আত্মকর্মসংস্থানের জন্য কী প্রয়োজন?উত্তর: সংশ্লিষ্ট বিষয়ে নৈপুণ্য ও স্বনির্ভর পেশার মন ও মানসিকতা।প্রশ্ন: আত্মকর্মসংস্থান কী?উত্তর : নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নূন্যতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা।প্রশ্ন: ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে?উত্তর: ক্ষুদ্র ব্যবসায় হলো এরূপ প্রকৃতির ব্যবসায়, যেখানে একজন মালিক স্বল্প মূলধন ও শ্রমিক নিয়ে স্থানীয় চাহিদা ও বাজার বিবেচনা করে ব্যবসায় গঠন ও পরিচালনা করেন।প্রশ্ন: কর্মসংস্থান কাকে বলে?উত্তর: মানুষ তার চিন্তা, জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অন্যের প্রতিষ্ঠানে অথবা নিজের চেষ্টায় তার জীবিকা অর্জনের যে ব্যবস্থা করে, তাকে কর্মসংস্থান বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: বিকল্প পেশা কী কর্মসংস্থানের সহায়ক?উত্তর: বিকল্প পেশা বলতে চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থান ব্যবস্থায় উদ্যোগকে বোঝানো হয়েছে। চাকরি বর্তমানে খুবই অপ্রতুল. তাই কর্মসংস্থানের ব্যাপক চাহিদা পূরণে চাকরি যথেষ্ট নয়. সে ক্ষেত্রে এ বিষয়ের পেশাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে. কারণ, বিকল্প পেশাগুলো চাকরির সহায়ক হিসেবে বেকারত্ব দূর করছে. প্রশ্ন: ব্যবসায়ের উল্লেখযোগ্য একটি সামাজিক সুবিধা ব্যাখ্যা করো।উত্তর: ব্যবসায়ের বহুবিধ সামাজিক সুবিধা রয়েছে. এর মধ্যে একটি সুবিধা হচ্ছে সামাজিক সম্মান ও প্রতিপত্তি লাভ. ব্যবসায় সমাজে একটি স্বীকৃত পেশা. ব্যবসায়ে সাফল্য লাভের মাধ্যমে বিত্ত ও প্রতিপত্তি লাভ করা যায়. এতে নিজের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়. এরই মাধ্যমে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়।