খুলনা জেলা পরিষদ বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা পরিষদ খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তির জন্য প্রার্থীদের ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ এবং অন্যান্য বিভাগ থেকে জিপিএ ৪.৭৫ পেয়ে পাশ করতে হবে। তবে শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধা সন্তান অথবা শারিরীকভাবে প্রতিবন্ধী হন তবে তিনি যে কোন বিভাগ থেকে জিপিএ ৪.০ পেয়ে পাশ করলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র নিয়মিত ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে। আবেদনপত্র সকল উপজেলা অফিসসহ জেলা পরিষদ অফিস থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে সকল পরীক্ষা পাশের নম্বরপত্রের সত্যায়িত কপি, দুই কপি সত্যায়িত ছবি, জাতীয়তার সনদ ইউপি চেয়ারম্যান বা পৌর কাউন্সিল কর্তৃক প্রদত্ত আর বিভাগ বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যায়ন পত্র। আরো বিস্তারিত তথ্য পাওয়া জন্য যোগাযোগ করা যেতে পারে- এ. এস. আহমেদ আলী, চিফ এক্সিকিউটিভ অফিসার, খুলনা জেলা পরিষদ, খুলনা ফোন- ০৪১-৮১০৯৯৩