খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর ২০১০ শনিবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের সম্মিলিত ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যায়ে পৃথক পৃথকভাবে অর্থাৎ আগের মতো আলাদাভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, রেজিস্ট্রার অফিস ও কুয়েটের ওয়েবসাইট (www.kuet.ac.bd) থেকে জানা যাবে।