খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮-৩১ অক্টোবর ও ১ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষার জন্য আবেদনের তারিখ ২০ আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত। চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd ) প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও রেজিস্ট্রারেরা।