খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ মাস্টার্স কোর্স পরিচালনা করে থাকে। ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজিতে এমএ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি জন্য আবেদন করতে হবে ২৪ মার্চের মধ্যে। আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন-চার বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই চলবে। ডিগ্রি যেকোনো বিভাগ থেকে হলেই চলবে। তবে পরীক্ষার্থী কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে পাস করলে ভর্তির আবেদন করতে পারবেন না। ৫০ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনপত্র ৬০০ টাকা দিয়ে অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে সংযোজন করতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।