খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ্র সভাপতিত্বে ভর্তিসংক্রান্ত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তির জন্য আবেদনের তারিখ ও নিয়মাবলি পরে জানানো হবে।