খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd/admission তা দেখতে পাওয়া যাবে। তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ১ নভেম্বর পর্যন্ত।এবার পাঁচটি স্কুলের আওতায় ২০টি ডিসিপ্লিন ও চারুকলা ইনস্টিটিউটে মোট ৯৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রতি আসনে লড়াই করবে প্রায় ২৬ জন। ভর্তিসংক্রান্ত আইটি কমিটি সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের সাতটি ডিসিপ্লিনের ৩৪০টি আসনের জন্য চার হাজার ৮২ জন, জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের ৩০৩টি আসনের জন্য ছয় হাজার ৪২২ জন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীনে একটি ডিসিপ্লিনের ৫৭টি আসনের জন্য তিন হাজার ৮২৮ জন, কলা ও মানবিক স্কুলের দুটি ডিসিপ্লিনের ১০৮টি আসনের জন্য চার হাজার ৪৬১ জন, সমাজবিজ্ঞান স্কুলের তিনটি ডিসিপ্লিনের ১৩৬টি আসনের জন্য ছয় হাজার ৪৫২ জন এবং চারুকলা ইনস্টিটিউটে ৪৯টি আসনের জন্য ৪৪০ জন আবেদন করেছেন।