খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ku.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘সি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (৫৭) ডিসিপ্লিন ও ‘ডি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ইংরেজি (৫২) ও বাংলা ভাষা ও সাহিত্য (৫২) ডিসিপ্লিনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ‘সি’ ইউনিট ও ১ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘সি’ ইউনিটের ৫৭টি আসনের বিপরীতে পরীক্ষা দেন তিন হাজার ৮২৮ জন। অন্যদিকে ‘ডি’ ইউনিটে ১০৪টি আসনের জন্য পরীক্ষা দিয়েছিলেন চার হাজার ৪৬১ জন পরীক্ষার্থী।‘সি’ ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা থেকে ৫ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তির দিন উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই মূল নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট সঙ্গে আনতে হবে। ‘ডি’ ইউনিটে ভর্তির দিন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।