গ ইউনিটে পাসের হার ১৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।

আজ রোববার দুপুরে ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় আবেদন করেছিলেন ৪৩ হাজার ২৪২ জন শিক্ষার্থী। অংশ নেন ৪০ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। পাস করেন ৭ হাজার ১৯৪ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা মুঠো​ফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। খুদেবার্তায় ফল জানতে মুঠোফোন থেকে DU লিখে স্পেস দিয়ে GA লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। পাঠাতে ​হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

আগামী ২০ থেকে ২৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম অনুসারে ফরমপূরণ করতে হবে। ভর্তির আসন ১ হাজার ১৭০টি।

গত শুক্রবার গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।