জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ ইতিহাস পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।ক-বিভাগ: অধ্যায়-২প্রশ্ন: কীভাবে রোম নগরী গড়ে উঠেছিল?উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একদল লোক খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে উত্তর ইতালিতে বসতি গড়ে তোলে। এরা ল্যাটিন নামে পরিচিত ছিল। তাদের ভাষাও ল্যাটিন নামে পরিচিতি লাভ করে। ল্যাটিন রাজা ‘রোমিউলাস’ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ অব্দের দিকে নগরীর পত্তন করেন। রাজার মামানুসারেই নগরীর নাম হয় রোম। এই নগরী এট্রুস্কান সাগর থেকে ১৪ মাইল দূরে ‘টাইবার’ নদীর তীরে অবস্থিত ছিল। রোমের সরকারব্যবস্থা প্রথম দিকে রাজতান্ত্রিক থাকলেও সেখানে কিছুটা গণতান্ত্রিক ধারা ছিল। জনগণ কর্তৃক নির্বাচিত রাজা রোমান সরকারব্যবস্থার নেতৃত্ব দিতেন। রাজাকে সহায়তা করার জন্য দুটি কার্যকরি পরিষদ ছিল। প্রথমটি ‘সিনেট’ বা বয়োজ্যেষ্ঠদের সভা এবং দ্বিতীয়টি ‘জনগণের পরিষদ’। প্রথমটি অভিজাতদের নিয়ে গঠিত ছিল এবং দ্বিতীয়টি নগর রাষ্ট্রের অস্ত্রধারী মুক্ত পুরুষ দাস নয়) নাগরিকদের নিয়ে গঠিত ছিল।প্রশ্ন: দারিউসকে পারস্যের সফল শাসক বলা হয় কেন?উত্তর: পারস্যের ইতিহাসে দারিউসকে সফল শাসক বলা হয়। কারণ, তিনি পারস্য সাম্রাজ্যকে সবচেয়ে বেশি বিস্তার লাভ করান।প্রশ্ন: ‘কিউনিফর্ম’ কী?উত্তর: কিউনিফর্ম: মানবসভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে লিখন পদ্ধতির উদ্ভাবন। প্রাচীন সুমেরীয়দের মাধ্যমে মেসোপটেমীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। সুমেরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি ‘কিউনিফর্ম’ বা ‘কীলকাকার’ নামে পরিচিত। আনুমানিক প্রায় ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ‘কিউনিফর্ম’ লিপির উদ্ভব ঘটে। দুটি পর্যায়ে এর বিকাশ সাধিত হয়।প্রথম পর্যায়: প্রথম দিকে সুমেরীয়দের লেখার ধরন মিসরীয়দের মতোই চিত্রভিত্তিক ছিল, যাকে বলা হতো চিত্রলিপি। এই চিত্রলিপির বড় সমস্যা হচ্ছে, এর মাধ্যমে অতি ধীরভাবে ভাবের প্রকাশ ঘটে। সুমেরীয়রা তাই লেখাকে আরও গতিশীল করার জন্য চেষ্টা চালায়। দ্বিতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ে এসে সুমেরীয়রা বিশেষ চিহ্নের মাধ্যমে অভিনব পদ্ধতির লিখনরীতির উদ্ভাবন করে। তারা কাদামাটির স্লেটে খাগের কলম দিয়ে কৌণিক রেখা ফুটিয়ে তুলত। এই বিশেষ চিহ্নগুলো রোদে শুকালে স্পষ্ট ফুটে উঠত। চিহ্নগুলো খাঁজকাটা, অনেকটা তীরের মতো ডিজাইন, কখনো কখনো ইংরেজি 'V' অক্ষরের মতো মনে হয়। পাচীন সুমেরের কৌণিক আকৃতির এই লিখন পদ্ধতির নাম দেওয়া হয় ‘কিউনিফর্ম’। ‘কিউনিফর্ম’ ছিল অক্ষরভিত্তিক বর্ণলিপি।প্রশ্ন: এথেন্সে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: গণতন্ত্র আধুনিক বিশ্বের একটি জনপ্রিয় সরকারব্যবস্থা। প্রাচীন এথেন্সে গণতান্ত্রিক শাসনব্যবস্থা এক দিনে প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য দীর্ঘ সময় ধরে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। প্রথম ধাপ: অন্যান্য গ্রিক নগররাষ্ট্রের মতো এথেন্সেও প্রথম দিকে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এবং রাজার হাতেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। রাজা অভিজাত নাগরিক ও পুরোহিতদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। পেলোমার্চ বা প্রধান সেনাপতি নিয়োগে প্রথম রাজার ক্ষমতা কিছুটা হ্রাস পায়। এ সময় রাজাকে বলা হতো বেসিলিয়াস।দ্বিতীয় ধাপ: দ্বিতীয় পর্যায়ে রাজতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং ক্ষমতা চলে যায় অভিজাতদের হাতে। রাষ্ট্র পরিচালনায় এ সময় দুটি সংসদ ছিল।তৃতীয় ধাপ: এথেন্সের রাষ্ট্রব্যবস্থায় তৃতীয় পর্যায় শুরু হয় সপ্তম খ্রিষ্টপূর্বাব্দের মাঝামাঝি সময় থেকে। এই পর্বে এসে অর্থ ও প্রতিপত্তির মানদণ্ডে একশ্রেণীর মানুষ আভিজাত্যের মর্যাদা লাভ করতে থাকে। এ সময় জনগণ অধিকার সম্পর্কে সচেতন হতে থাকে এবং তাদের দাবির মুখে বিখ্যাত সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটে। সলোন ছিলেন এ ক্ষেত্রে বিখ্যাত।গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত পর্ব: সলোনের সংস্কারের ফলে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচিত হয়। তবে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এগিয়ে আসেন অভিজাত বংশোদ্ভূত পেরিক্লিস। ৪৬০-৪৩০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় ৩০ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এথেনীয় সরকারব্যবস্থায় মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল