গণতন্ত্রের শক্তি হলো আইনের শাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: আধুনিককালে আইনের সবচেয়ে বড় উৎস কী? উত্তর: আধুনিককালে আইন পরিষদই আইনের সবচেয়ে বড় উৎস।প্রশ্ন: স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর: লিবার্টি ।প্রশ্ন: স্বাধীনতাকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর: চার।প্রশ্ন: যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না—এটি কার উক্তি? উত্তর: জন লকের উক্তি।প্রশ্ন: সাম্যের অর্থ কী? উত্তর: সাম্যের অর্থ সমান।প্রশ্ন: সাম্যের নেশা স্বাধীনতার আশাকে ব্যর্থ করেছে—উক্তিটি কার?উত্তর: লর্ড অ্যাকটনেরপ্রশ্ন: জাতীয় স্বাধীনতা কী? উত্তর: রাষ্ট্রীয় স্বাধীনতা।প্রশ্ন: কিসের মাধ্যমে রাষ্ট্রে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে? উত্তর: আইনের শাসনের মাধ্যমে।প্রশ্ন: আইনের শাসনের অর্থ কী? উত্তর: আইনের প্রাধান্য স্বীকার করা ও আইনানুযায়ী শাসন করা।প্রশ্ন: আইন ও অধিকারের সম্পর্ক কী? উত্তর: সমান্তরাল।প্রশ্ন: নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কী?উত্তর: আইনের শাসন।প্রশ্ন: সভ্য সমাজের মানদণ্ড কী? উত্তর: আইনের শাসন।প্রশ্ন: কী গণতন্ত্রের শক্তি? উত্তর: আইনের শাসন।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: আইন হলো সার্বভৌমের আদেশ—ব্যাখ্যা করো।উত্তর: রাষ্ট্রে আইন আছে বলেই সবাই সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হয়। আবার এই আইন প্রণয়নের ক্ষমতা যদি সকলকে দেওয়া হয় তাহলেও বিপত্তি দেখা দেবে। এ জন্য আইন প্রণয়নের জন্য একটি সার্বভৌম কর্তৃপক্ষ থাকে। এ কর্তৃপক্ষই আইন প্রণয়নের অধিকার সংরক্ষণ করে। এ জন্য অস্টিন বলেছেন, আইন হলো সার্বভৌমের আদেশ।প্রশ্ন: আইনের উৎস কী কী?উত্তর: আইন নিজে নিজে তৈরি হয়নি। আইনকে তৈরি করতে হয়েছে। কিছু সুনির্দিষ্ট উৎস থেকে আইন উৎপত্তি লাভ করেছে। যেমন—চিরাচরিত প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইন পরিষদ প্রভৃতি। উল্লিখিত বিষয়সমূহ সমাজে প্রতিষ্ঠিত আইনসমূহ তৈরি করেছে।প্রশ্ন: স্বাধীনতার রক্ষাকবচ ব্যাখ্যা করো।উত্তর: সমাজে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করার জন্য আইনের উপস্থিতি আবশ্যক। আইন প্রতিষ্ঠা করা ছাড়া সমাজের সকল স্তরের মানুষের সার্বিক স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। আইন হচ্ছে স্বাধীনতার প্রধানতম রক্ষাকবচ। এ ছাড়া সাংবিধানিক প্রাধান্য, গণতন্ত্র, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল