জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ পৌরনীতির গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৪অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: নির্লিপ্ততা সুনাগরিক হওয়ার পথে প্রধান অন্তরায়—ব্যাখ্যা করো।উত্তর: নির্লিপ্ততা নাগরিককে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে উদাসীন করে তোলে। শিক্ষার অভাব, অলস স্বভাব এবং রাষ্ট্রের বৃহদায়তনের কারণে মানুষ নির্লিপ্ত হতে পারে। নির্লিপ্ততা এমন একটি বিষয় যা নাগরিককে শুধু উদ্যমহীন ও উদাসীন করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা করতে শেখায়। এ জন্য বলা যায়, নির্লিপ্ততা সুনাগরিকতার প্রধান অন্তরায়।প্রশ্ন: দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝো?উত্তর: কোনো ব্যক্তির একসঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিক হওয়াকে দ্বৈত নাগরিকতা বলে। জন্মনীতি ও জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা দেখা দেয়। অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: গণতান্ত্রিক রাষ্ট্রে কে সরকার গঠন করে? উত্তর: জনগণ।প্রশ্ন: উইলোবি রাষ্ট্রের কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন? উত্তর: তিনটি।প্রশ্ন: অর্থনৈতিক ভিত্তি অনুযায়ী সরকারের ভাগ দুটি কী কী?উত্তর: পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সরকার।প্রশ্ন: সার্বভৌমত্বের ভিত্তিতে সরকার কয় প্রকার? উত্তর: দুই প্রকার।প্রশ্ন: মুসোলিনী কোন দেশের একনায়ক ছিলেন? উত্তর: ইতালির।প্রশ্ন: হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? উত্তর: জার্মানির।প্রশ্ন: গণতন্ত্র কত প্রকার? উত্তর: দুই।প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা চালু আছে? উত্তর: সংসদীয়। প্রশ্ন: সমাজতান্ত্রিক শাসনব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে? উত্তর: একটি।প্রশ্ন: গণতন্ত্রের মূলমন্ত্র কয়টি? উত্তর: তিনটি।প্রশ্ন: সংবিধান প্রণয়ন করা কোন বিভাগের কাজ? উত্তর: আইন বিভাগের।প্রশ্ন: বাংলাদেশে আইনসভার মেয়াদ কত বছর? উত্তর: পাঁচ বছর।প্রশ্ন: যুক্তরাষ্ট্রে আইনসভার মেয়াদ কত বছর? উত্তর: চার বছর।প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্ট।প্রশ্ন: বাংলাদেশে কে বিচারকদের নিয়োগ দান করেন? উত্তর: রাষ্ট্রপতি।প্রশ্ন: বিচারক নিয়োগের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?উত্তর: রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: রাষ্ট্র ও সরকারের মধ্যকার সম্পর্ক কেমন?উত্তর: রাষ্ট্র ও সরকারের সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব মূল্যহীন। অনেকে রাষ্ট্র ও সরকারকে একই অর্থে ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু এ দুটির মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র একটি বিমূর্ত ও বিরাট ধারণা, কিন্তু সরকার একটি বাস্তব ধারণা এবং এটি রাষ্ট্র গঠনের একটি উপাদান মাত্র। প্রশ্ন: গণতন্ত্রকে জনগণের সরকার বলা হয় কেন?উত্তর: বর্তমান বিশ্বে বহুল প্রচলিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিনের সংগ্রামের ফসল হচ্ছে আজকের গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণ তাদের ইচ্ছামতো শাসক নির্বাচন করতে পারে। আবার নির্বাচিত সরকার জনগণের পক্ষে কাজ না করলে জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে পারে। গণতন্ত্রে জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। সুতরাং গণতন্ত্রে জনগণের ইচ্ছাসমূহ প্রতিফলিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল