গণিত

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, গণিত প্রশ্নপত্রে ১ নং প্রশ্নে থাকবে ১০টি যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে। অনুশীলনের জন্য কিছু নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক কোনটি?
ক. মিটার খ. সে.মি. গ. লিটার ঘ. গ্রাম
উত্তর: ক. মিটার
প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক কোনটি?
ক. মিটার খ. লিটার গ. গ্রাম ঘ. কিলোগ্রাম
উত্তর: গ. গ্রাম
প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?
ক. মিটার খ. লিটার গ. গ্রাম ঘ. ওজন
উত্তর: খ. লিটার।
প্রশ্ন: আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = কী?
ক. কর্ণদ্বয়ের গুণফল খ. দৈর্ঘ্য + প্রস্থ
গ. দৈর্ঘ্য-প্রস্থ ঘ. দৈর্ঘ্য প্রস্থ
উত্তর: ঘ. দৈর্ঘ্য প্রস্থ
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল = কী?
ক. ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমিউচ্চতা)
খ. ২ ভূমিউচ্চতা
গ. ১/২ পরিসীমা ঘ. ২ পরিসীমা
উত্তর: ক. ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ (ভূমি উচ্চতা)
প্রশ্ন: বাংলা সালের দিন ও তারিখ কখন থেকে শুরু হয়?
ক. সূর্যাস্ত থেকে খ. সূর্যোদয় থেকে
গ. রাত ১টা থেকে ঘ. দুপুর ১টা থেকে
উত্তর: খ. সূর্যোদয় থেকে
প্রশ্ন: বাংলা সালের ভাদ্র মাস কত দিনের?
ক. ২৯ দিন খ. ৩০ দিন
গ. ৩১ দিন ঘ. ৩২ দিন
উত্তর: গ. ৩১ দিন
প্রশ্ন: ৩১ দিনে মাস হয় এমন বাংলা মাস কয়টি?
ক. ৪টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: গ. ৫টি
প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজি মতে দিন ও তারিখ শুরু হয় কখন থেকে?
ক. সূর্যাস্তের পর খ. সূর্যোদয়ের থেকে
গ. দিন ১২টার পর থেকে শুরু হয়
ঘ. রাত ১২টার পর থেকে শুরু হয়
উত্তর: ঘ. রাত ১২টার পর থেকে শুরু হয়
প্রশ্ন: ইংরেজি মাস ৩০ দিনে হয় এমন কয়টি মাস আছে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: খ. ৪টি
প্রশ্ন: যে বছরের ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে গণনা করা হয়, সেই বছরকে কী বলে?
ক. সৌর বছর খ. অধিবর্ষ
গ. মহররম ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. অধিবর্ষ
প্রশ্ন: নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয় কবে থেকে?
ক. খ্রিষ্টাব্দ ৭ সাল খ. খ্রিষ্টাব্দ ৮ সাল
গ. খ্রিষ্টাব্দ ৯ সাল ঘ. খ্রিষ্টাব্দ ১০ সাল
উত্তর: খ. খ্রিষ্টাব্দ ৮ সাল
প্রশ্ন: নিচের কোন সালটি অধিবর্ষ?
ক. ২০০২ সাল খ. ২০০৩ সাল
গ. ২০০০ সাল ঘ. ২০০৫ সাল
উত্তর: গ. ২০০০ সাল
প্রশ্ন: কত বছর পর পর অধিবর্ষ হয়?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ৪ বছর ঘ. ৬ বছর
উত্তর: গ. ৪ বছর
প্রশ্ন: কোনো বছর অধিবর্ষ হলে, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
ক. ২৭ দিনে খ. ২৮ দিনে
গ. ২৯ দিনে ঘ. ৩০ দিনে
উত্তর: গ. ২৯ দিনে
প্রশ্ন: ধারাবাহিক কত বছর সময়কালকে এক দশক বলা হয়?
ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ১২
উত্তর: ক. ১০
প্রশ্ন: ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সময়কালকে কী বলা হয়?
ক. এক দশক খ. এক যুগ
গ. এক শতাব্দী ঘ. শতাব্দী
উত্তর: খ. এক যুগ
প্রশ্ন: ১ দিন = কত সেকেন্ড?
ক. ৮২৪০০ সেকেন্ড খ. ৮১৬০ সেকেন্ড
গ. ৮৬৪০০ সেকেন্ড ঘ. ৭৬৪০০ সেকেন্ড
উত্তর: গ. ৮৬৪০০ সেকেন্ড
প্রশ্ন: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, তাকে কী বলে?
ক. বিন্যস্ত উপাত্ত খ. কৃতিত্বের উপাত্ত
গ. অবিন্যস্ত উপাত্ত ঘ. সাজানো উপাত্ত
উত্তর: গ. অবিন্যস্ত উপাত্ত
প্রশ্ন: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে, তাকে কী বলে?
ক. বিন্যস্ত উপাত্ত খ. কৃতিত্বের উপাত্ত
গ. অবিন্যস্ত উপাত্ত ঘ. এলোমেলো উপাত্ত
উত্তর: ক. বিন্যস্ত উপাত্ত
প্রশ্ন: উপাত্তকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
উত্তর: খ. ২
প্রশ্ন: ৬৯, ৬২, ৪১, ৫২, ৪৫, ৪৪, ৫৫, ৩২, ৫৮, ৩৮ হলে ১০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর। এগুলোকে কী উপাত্ত বলে?
ক. বিন্যস্ত উপাত্ত খ. অবাস্তব উপাত্ত
গ. সাজানো উপাত্ত
ঘ. অবিন্যস্ত উপাত্ত
উত্তর: ঘ. অবিন্যস্ত উপাত্ত
প্রশ্ন: লোকসংখ্যা গণনা কী?
ক. কৃষিশুমারি খ. আদমশুমারি
গ. শুমারি ঘ. গণনা
উত্তর: খ. আদমশুমারি
প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তন কত?
ক. ১,৫৭,৫৭০ বর্গ কিলোমিটার
খ. ৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
গ. ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
ঘ. ২,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
উত্তর: গ. ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
প্রশ্ন: সাধারণত কত বছর পর পর আদমশুমারি হয়ে থাকে?
ক. ১ বছর খ. ৫ বছর
গ. ২০ বছর ঘ. ১০ বছর
উত্তর: ঘ. ১০ বছর
প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক. নবম খ. দশম গ. নব্বইতম ঘ. উনিশতম
উত্তর: গ. নব্বইতম
প্রশ্ন: জনসংখ্যার হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক. নবম খ. দশম গ. সপ্তম ঘ. পঞ্চম
উত্তর: ক. নবম
প্রশ্ন: চতুর্ভুজ কয়টি রেখাংশ দ্বারা আবদ্ধ একটি চিত্র?
ক. চারটি খ. পাঁচটি
গ. তিনটি ঘ. দুইটি
উত্তর: ক. চারটি
প্রশ্ন: একটি চতুর্ভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কয়টি থাকে?
ক. দুটি খ. চারটি
গ. তিনটি ঘ. পাঁচটি
উত্তর: খ. চারটি
প্রশ্ন: চতুর্ভুজের কর্ণের সংখ্যা কয়টি?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি
উত্তর: গ. দুটি
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে কী বলে?
ক. বর্গ খ. আয়ত গ. রম্বস ঘ. সামান্তরিক
উত্তর: ঘ. সামান্তরিক
প্রশ্ন: সামান্তরিকে বিপরীত কোণগুলো কেমন?
ক. সমান খ. অসমান গ. বড় ঘ. ছোট
উত্তর: ক. সমান
প্রশ্ন: রম্বস এমন একটি সামান্তরিক, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কেমন?
ক. অসমান খ. সমান
গ. ভিন্ন ভিন্ন ঘ. সমান্তরাল
উত্তর: খ. সমান
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে?
ক. সূক্ষ্মকোণে খ. স্থূলকোণে
গ. সমকোণে ঘ. সরল কোণে
উত্তর: গ. সমকোণে
প্রশ্ন: আয়তের প্রতিটি কোণ কত ডিগ্রি?
ক. ১৮০হ্ন খ. ৯০হ্ন গ. ৭৫হ্ন ঘ. ১০০হ্ন
উত্তর: খ. ৯০হ্ন
প্রশ্ন: বর্গের কর্ণগুলো পরস্পরকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে?
ক. সূক্ষ্মকোণে খ. স্থূলকোণে
গ. সমকোণে ঘ. বিপ্রতীক কোণে
উত্তর: গ. সমকোণে
প্রশ্ন: বর্গের প্রতিটি কোণ কত ডিগ্রি?
ক. ১২০হ্ন খ. ৯০হ্ন গ. ৬০হ্ন ঘ. ১০০হ্ন
উত্তর: খ. ৯০হ্ন
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত?
ক. ১২০হ্ন খ. ১৬০হ্ন গ. ১৮০হ্ন ঘ. ৩৬০হ্ন
উত্তর: গ. ১৮০হ্ন
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের সমষ্টি = কত?
ক. ১২০হ্ন খ. ১৬০হ্ন গ. ১৮০হ্ন ঘ. ৩৬০হ্ন
উত্তর: ঘ. ৩৬০হ্ন
প্রশ্ন: এক সমকোণ = কত ডিগ্রি?
ক. ৪৫হ্ন খ. ৬০হ্ন গ. ৯০হ্ন ঘ. ১৮০হ্ন
উত্তর: গ. ৯০হ্ন
প্রশ্ন: কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. চারটি খ. দুটি গ. তিনটি ঘ. পাঁচটি
উত্তর: ক. চারটি
প্রশ্ন: কম্পিউটার কোন ধরনের যন্ত্র?
ক. মেকানিক্যাল খ. হাইড্রোলিক
গ. ইলেকট্রনিক ঘ. ইলেকট্রিক্যাল
উত্তর: গ. ইলেকট্রনিক
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ খ. প্যাসকেল
গ. বিল গেটস ঘ. আইকন
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
প্রশ্ন: ইংরেজি ‘কম্পিউট’ শব্দের বাংলা অর্থ-
ক. গণনা খ. হিসাব করা
গ. সমাধান করা ঘ. অঙ্ক করা
উত্তর: খ. হিসাব করা
প্রশ্ন: একটি অফিসে ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং ৩টি টেবিল ২৫০০ টাকায় ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার চেয়ার-টেবিল ক্রয় করা হলো?
ক. ৪৪০০ খ. ৫৫০০ গ. ৫৬০০ ঘ. ৬৮০০
উত্তর: গ. ৫৫০০
প্রশ্ন: গঠন, আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর কত রকমের হয়ে থাকে?
ক. তিন খ. ছয় গ. পাঁচ ঘ. বিভিন্ন
উত্তর: ঘ. বিভিন্ন
প্রশ্ন: কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে কাকে গণ্য করা হয়?
ক. মার্ক-১ খ. আইবিএম ১৬২০
গ. অ্যাবাকাস ঘ. আসুস-১৮২
উত্তর: গ. অ্যাবাকাস।
প্রশ্ন: কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহূত হয় কোনটি?
ক. মেমোরি খ. সফটওয়্যার
গ. প্রসেসর ঘ. হার্ডওয়্যার
উত্তর: খ. সফটওয়্যার
প্রশ্ন: একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনটি?
ক. মেমোরি খ. প্রসেসর
গ. সফটওয়্যার ঘ. মনিটর
উত্তর: ঘ. মনিটর
প্রশ্ন: যেকোনো প্রকৃত ভগ্নাংশের মান কেমন হবে?
ক. ১-এর সমান খ. ১-এর চেয়ে বড়
গ. ১-এর চেয়ে ছোট
ঘ. ১ ও ০-এর মাঝামাঝি
উত্তর: গ. ১-এর চেয়ে ছোট
প্রশ্ন: তথ্য বা সংগৃহীত উপাত্ত খুব সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কোন মাধ্যমটি কার্যকর?
ক. প্রামাণ্য চিত্র খ. ট্যালি চিহ্ন
গ. মানচিত্র ঘ. লেখচিত্র
উত্তর: ঘ লেখচিত্র
প্রশ্ন: গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?
ক. ভিন্ন ভিন্ন খ. একই জাতীয়
গ. উভয় প্রকার ঘ. দুই ধরনের
উত্তর: খ. একই জাতীয়
প্রশ্ন: লিপ ইয়ারে কত দিনে বছর গণনা করা হয়?
ক. ৩৬৩ খ. ৩৬৫ গ. ৩৬৬ ঘ. ৩৬৪
উত্তর: গ. ৩৬৬
প্রশ্ন: মানুষের দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য—
ক. ক্রয় করতে হয় খ. বিক্রয় করতে হয়
গ. হিসাব করতে হয়
ঘ. টাকা থাকতে হয়
উত্তর: গ. হিসাব করতে হয়
প্রশ্ন: ঐকিক নিয়মে সমস্যার সমাধান করতে হয়—
ক. মোট দাম বের করে
খ. দুটির দাম বের করে
গ. একটির দাম বের করে
ঘ. একটির থেকে অন্যটি বিয়োগ করে
উত্তর: গ. একটির দাম বের করে। (শেষ)
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা