সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-১৫ থেকে ক্ষেত্রফল-সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে অতিভুজ BC এর ওপর P একটি বিন্দু। PN এবং PM যথাক্রমে AB এবং AC বাহুর ওপর লম্ব।
প্রশ্ন:
ক. তথ্যটিকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ২
খ. প্রমাণ করো যে, PB2 + PC2 = 2 (PN2 + PM2) ৪
গ. ABC ত্রিভুজের দুটি বাহু এবং ╨B নিয়ে সামান্তরিক অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ) ৪
উত্তর-ক:
(জেনে রাখো: নির্দেশক-চিহ্ন ব্যতীত সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারলে ১ নম্বর পাবে।)
উত্তর-খ:
ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, ╨ABC = ╨ACB = 45হ্ন এবং
PMC সমকোণী ত্রিভুজে, ╨PCM = ╨MPC = 45হ্ন PM = MC
আবার, PNB সমকোণী ত্রিভুজে ╨PBN = ╨BPN = 45হ্ন PN = NB
PMC সমকোণী ত্রিভুজে PC2 = PM2 + MC2 = 2PM2
আবার, PNB সমকোণী ত্রিভুজে PB2 = PN2 + BN2 = 2PN2
PC2 + PB2 = 2 (PN2 + PM2)
(জেনে রাখো: PC2 অথবা PB2 মান বের পারলে ৩ নম্বর পাবে।)
PM = MC অথবা PN = BN নির্ণয় করতে পারলে ২ নম্বর পাবে।
╨ABC এবং ╨ACB মান নির্ণয় করতে পারলে ১ নম্বর পাবে।
উত্তর-গ:
BE যেকোনো রেখা নিই। BE রেখার B বিন্দুতে BC বাহুর সমান করে BD অংশ কেটে নিই। BD রেখার B বিন্দুতে B কোণের সমান করে DBP কোণ আঁকি। BP থেকে AB বাহুর সমান করে BA অংশ কেটে নিই। A ও D বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে BC ও AB বাহুর সমান করে DBA কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর C বিন্দুতে ছেদ করে। A, C এবং D, C যোগ করি।
ABDC সামান্তরিক অঙ্কিত হলো।
(জেনে রাখো: সামান্তরিকের বাহু ও কোণ থেকে সামান্তরিক চিহ্নিত ও অঙ্কন করতে পারলে ৩ নম্বর পাবে। সামান্তরিকের বাহু ও কোণ চিহ্নিত এবং অঙ্কন করতে পারলে ২ নম্বর পাবে। ত্রিভুজ থেকে সামান্তরিকের বাহু ও কোণ চিহ্নিত করতে পারলে নম্বর পাবে।)
শিক্ষাক্রম বিশেষজ্ঞ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা