
অনুশীলনী-১
প্রিয় শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে প্রথম অধ্যায়। তোমরা তো জানোই গণিত বিষয়ে চারটি মৌলিক নিয়ম রয়েছে। এগুলোর মধ্যে প্রথম দুটি নিয়ম হলো যোগ ও বিয়োগ এবং
পরের দুটি নিয়ম হলো গুণ ও ভাগ। আর এটাও নিশ্চয় জানো যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ ও গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। এই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়ে রয়েছে একটি অনুশীলনী। আর অনুশীলনী-১ হলো গুণ-সংক্রান্ত।
এবার এসো, অনুশীলনী-১-এ যেসব গুণ অঙ্ক রয়েছে সেগুলো চর্চার আগে প্রথমে আমরা দেখব গতকালের আলোচ্য অঙ্কটির আদর্শ সমাধান।
প্রশ্ন: গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত?
সমাধান: দেওয়া আছে,
গুণ্য = ৬৩৮১
গুণক = ২১৫
গুণফল নির্ণয় করতে হবে।
জানা আছে, গুণফল = গুণ্য গুণক
নির্ণেয় গুণফল = ৬৩৮১ ২১৫
এখানে,
৬৩৮১
২১৫
৩১৯০৫
৬৩৮১০
১২৭৬২০০
১৩৭১৯১৫
সুতরাং গুণফল ১৩৭১৯১৫।
প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে?
সমাধান: ১ বছর = ৩৬৫ দিন
এক ব্যক্তির,
১ দিনের আয় ২৭৫ টাকা
৩৬৫ দিনের আয় (২৭৫ ৩৬৫) টাকা
এখানে, ৩৬৫
২৭৫
১৮২৫
২৫৫৫০
৭৩০০০
১০০৩৭৫
এক বছরে তাঁর আয় ১০০৩৭৫ টাকা।
লক্ষ্য করো: গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়েছে।
প্রশ্ন: একটি সাইকেলের দাম ৫৮২৫ টাকা। এ রকম ১৬৫টি সাইকেলের দাম কত?
সমাধান:
১টি সাইকেলের দাম ৫৮২৫ টাকা
১৬৫টি সাইকেলের দাম (৫৮২৫ ১৬৫) টাকা
এখানে,
৫৮২৫
১৬৫
২৯১২৫
৩৪৯৫০০
৫৮২৫০০
৯৬১১২৫
সুতরাং ৯৬১১২৫ টাকা।
প্রশ্ন: একটি নার্সারিতে ৫৮৩৪টি চারাগাছ আছে। এ রকম ৪৮৬টি নার্সারিতে কতটি চারাগাছ আছে?
সমাধান:
১টি নার্সারিতে চারাগাছ আছে ৫৮৩৪টি
৪৮৬টি নার্সারিতে চারাগাছ আছে
(৫৮৩৪ ৪৮৬)টি
এখানে,
৫৮৩৪
৪৮৬
৩৫০০৪
৪৬৬৭২০
২৩৩৩৬০০
২৮৩৫৩২৪
২৮৩৫৩২৪টি চারাগাছ আছে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা