গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনুশীলনী-৩(ক)
প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি নিয়ে তোমাদের আজকের আলোচনায় রয়েছে অনুশীলনী ৩(ক)-এর ‘ঐকিক নিয়ম’।

প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?
সমাধান:
২০ দিনে খেতে পারে ২০০ জন লোক
 ১ ,, ,, ,, (২০০ ´ ২০) জন লোক = ৪০০০ জন লোক
 ৪০ ,, ,, ,, (৪০০০ ¸ ৪০) জন লোক = ১০০ জন লোক।

প্রশ্ন: একটি ছাত্রীবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?
সমাধান:
২০ দিনের খাদ্য আছে ১৬ জনের
 ১ ,, ,, (১৬ ´ ২৫) জনের = ৪০০ জনের
২০ ,, ,, (৪০০ ¸ ২০) জনের = ২০ জনের
নতুন ছাত্রীর সংখ্যা হলো (২০ - ১৬) জন = ৪ জন
সুতরাং, নতুন ছাত্রীর সংখ্যা ৪।

প্রশ্ন: কোনো পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ১ জন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলবে।
সমাধান:
৫ দিন পর পরিবারে লোক থাকে (৮ - ১) জন = ৭ জন
পরিবারে খাদ্য থাকে (২৬ - ৫) দিনের = ২১ দিনের
এখন,
অবশিষ্ট খাদ্যে ৮ জনের চলে ২১ দিন
 ,, ,, ১ ,, ,, (২১ ´ ৮) দিন = ১৬৮ দিন
 ,, ৭ ,, ,, (১৬৮ ¸ ৭) দিন = ২৪ দিন
সুতরাং,
বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর ২৪ দিন চলবে।
প্রশ্ন: একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?
সমাধান:
২৫ দিনে পুকুরটি খনন করতে পারে ২০০ জন লোক
 ১ ,, ,, ,, ,, ,, (২০০ ´ ২৫) জন লোক = ৫০০০ জন লোক

 ২০ ,, ,, ,, ,, ,, (৫০০০ ¸ ২০) জন লোক= ২৫০ জন লোক
অতিরিক্ত লোক প্রয়োজন = (২৫০ - ২০০) জন = ৫০ জন
সুতরাং, অতিরিক্ত ৫০ জন লোক নিয়োগ করা প্রয়োজন।

প্রশ্ন: একটি কাজ ৩০ জন লোক ১৮ দিনে সম্পন্ন করতে পারে। কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে আরও কতজন লোকের প্রয়োজন।
সমাধান:
১৮ দিনে কাজটি সম্পন্ন করতে পারে ৩০ জন লোক
 ১ ,, ,, ,, ,, ,, (৩০ ´ ১৮) জন লোক = ৫৪০ জন লোক
 ১২ ,, ,, ,, ,, ,, (৫৪০ ¸ ১২) জন লোক = ৪৫ জন লোক
আরও প্রয়োজন (৪৫ - ৩০) জন লোক = ১৫ জন লোক
সুতরাং, আরও ১৫ জন লোকের প্রয়োজন হবে।

প্রশ্ন: ১৬ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে। ২৪ জন লোকের চার সপ্তাহে কত কেজি চাল লাগবে?
সমাধান:
১ সপ্তাহে ১৬ জনের লাগে ৫৬ কেজি চাল
 ৪ ,, ১৬ ,, ,, (৫৬ ´ ৪) কেজি চাল = ২২৪ কেজি চাল
 ৪ ,, ১ ,, ,, (২২৪ ¸ ১৬) কেজি চাল = ১৪ কেজি চাল
 ৪ ,, ২৪ ,, ,, (১৪ ´ ২৪) কেজি চাল = ৩৩৬ কেজি চাল।
সুতরাং, ৩৩৬ কেজি চাল লাগবে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা