গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ৫৭৪ ২ একটি সংখ্যা। সংখ্যাটি লক্ষ করো।

প্রশ্ন:
ক. এর স্থলে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? ২
খ. এর স্থলে শূন্য বসালে যে সংখ্যা পাওয়া যায়, সে সংখ্যাটির অঙ্কগুলো একবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো।৪
গ. এর স্থলে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে? ৪

সমাধান:
ক. ৫৭৪ ২ এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ৫ + ৭ + ৪ + ২ = ১৮, যা ৯ দ্বারা বিভাজ্য।
সুতরাং সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলের সঙ্গে ০ (শূন্য) যোগ করলে যোগফল ১৮ হবে, যা ৯ দ্বারা বিভাজ্য।
অতএব, এর স্থলে ০ (শূন্য) বসালে
সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।
উত্তর: ০ (শূন্য)।
সমাধান:
খ. এর স্থলে ০ (শূন্য) বসালে সংখ্যাটির অঙ্কগুলো হবে ৫, ৭, ৪, ০ ও ২।
অঙ্কপাতনের যেকোনো অবস্থানে ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান বৃহত্তর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা ছোট হবে। এখানে, ০<২<৪<৫<৭
সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতর সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ব বাঁয়ে ০ (শূন্য) বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক পাঁচ অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি চার অঙ্কের হবে।
অতএব, ০ (শূন্য) বাদে ক্ষুদ্রতর অঙ্কটি সর্ব বাঁয়ে লিখে শূন্যসহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।
সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো: ২০৪৫৭
উত্তর: ২০৪৫৭।
সমাধান:
গ. ৫৭৪ ২ এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ৫ + ৭ + ৪ + ২ = ১৮, যা ৩ দ্বারা বিভাজ্য।
 এর স্থলে ০ (শূন্য) বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
আবার অঙ্কগুলোর যোগফলের সঙ্গে ৩ যোগ করলে হয় ১৮ + ৩ = ২১, যা ৩ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফলের সঙ্গে ৬ যোগ করলে হয় ১৮ + ৬ = ২৪, যা ৩ দ্বারা বিভাজ্য। এবং অঙ্কগুলোর যোগফলের সঙ্গে ৯ যোগ করলে হয় ১৮ + ৯ = ২৭, যা ৩ দ্বারা বিভাজ্য।
অতএব, এর স্থলে ০ (শূন্য), ৩, ৬, ৯ অঙ্কগুলো বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
উত্তর: এর স্থলে ০ (শূন্য), ৩, ৬, ৯ অঙ্কগুলো বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
মাস্টার ট্রেইনার
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা