বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, গণিতের অধ্যায়-১ থেকে আজ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের তথ্যের আলোকে ২২, ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
অহনাকে পাঁচ অঙ্কবিশিষ্ট এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হলো যার প্রথমে ৪ এবং শেষে ৮ আছে। কিন্তু সে লিখল ৫০৬৪৮।
২২। অহনাকে কত লিখতে বলা হয়েছিল?
ক. ৪০০০৮ খ. ৪১১১৮
গ. ৮০০০৪ ঘ. ৪৮০০০
২৩। অহনা যে সংখ্যাটি লিখেছিল তার ৬ এর স্থানীয় মান কত?
ক. ৬ খ. ৬০ গ. ৬০০ ঘ. ৬০০০
২৪। অহনা যে সংখ্যাটি লিখেছিল সে সংখ্যার অঙ্কগুলো একবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে?
ক. ৪০৫৬৮ খ. ৪৮৬৫০
গ. ৫০৬৪৮ ঘ. ৬৪০৫৮
# ৩, ০, ৪, ৬ ও ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে ২৫,২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
২৫। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯
গ. ৪০৩৬৯ ঘ. ৩৪৬৯০
২৬। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯
গ. ৪০৩৬৯ ঘ. ৯৬৪৩০
২৭। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে ৪ এবং শেষে ৯ আছে এরূপ সংখ্যা নিচের কোনটি?
ক. ০৩৮৬৯ খ. ৩০৪৬৯
গ. ৪০৩৬৯ ঘ. ৯৬৪৩০
২৮। কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. গ ২৮. ঘ।
মাস্টার ট্রেইনার
সহকারী শিক্ষক, উদয়ন
উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা