বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৯। কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
৩০। ১৮ এর গুণনীয়ক কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৩১। ৮ এর মৌলিক গুণনীয়ক কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩২। ৩টি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ১২, ৩০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
ক. ৩০ সেকেন্ড পর খ. ৬০ সেকেন্ড পর
গ. ৭২ সেকেন্ড পর ঘ. ৯০ সেকেন্ড পর
৩৩। দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু ৪। সংখ্যা দুইটির গুণফল কত?
ক. ৪৮ খ. ৭২ গ. ৯৬ ঘ. ১২০
৩৪। দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যা কত?
ক. ২৭ খ. ১৮ গ. ১৫ ঘ. ৯
৩৫। যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট তাকে বলা হয়—
ক. প্রকৃত ভগ্নাংশ খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ
ঘ. সমতুল ভগ্নাংশ
৩৬। কোনো ভগ্নাংশের লব ও হরকে ০ (শূন্য) বাদে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক. প্রকৃত ভগ্নাংশ খ. মিশ্র ভগ্নাংশ
গ. অপ্রকৃত ভগ্নাংশ ঘ. সমতুল ভগ্নাংশ
৩৭। ৩/৫ এর সমতুল ভগ্নাংশ কোনটি?
ক. ৩/১৫ খ. ৯/৫ গ. ৯/১৫ ঘ. ১৮/৫
৩৮। অঙ্ক পাতনের ক্ষেত্রে —
i. অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকে বোঝায়
ii. দশটি প্রতীকই ব্যবহার করাকে বোঝায়
iii. প্রতীকগুলো দ্বারা সংখ্যা গঠনের রীতিকে বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৯। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ১ খ. ২ গ. ৬ ঘ. ৯
৪০। ১ থেকে ২০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৮টি
৪১। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ ও ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪২। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ১৬ খ. ২৪ গ. ৪৩ ঘ. ৪৮।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
২৯. খ ৩০. গ. ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ ৪১. খ ৪২. গ।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা